Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • লোকভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ মনোজের, সাংবিধানিক প্রধানকে গেজেট নোটিফিকেশন দিলেন সিইও

লোকভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ মনোজের, সাংবিধানিক প্রধানকে গেজেট নোটিফিকেশন দিলেন সিইও

Online Desk মে 6, 2026
rn-ravi.jpg

ওঙ্কার ডেস্ক: নির্বাচন মিটে গিয়েছে বঙ্গে। এবার সরকার গঠনের পালা। আর এই আবহে লোকভবনে গিয়ে রাজ্যপাল আর এন রবির সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। রাজ্যের সাংবিধানিক প্রধানের সঙ্গে ভোট পরবর্তী হিংসা নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। সেই সঙ্গে রাজ্যপালকে গেজেট নোটিফিকেশন দেওয়া হয়েছে।

লোকভবন সূত্রের খবর, বুধবার সকালে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল লোকভবনে যান। সেখানে গিয়ে রাজ্যপাল আরএন রবির সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের ২৯৩টি বিধানসভার গেজেট নোটিফিকেশন তাঁর হাতে তুলে দেন। বিধানসভা নির্বাচন এবং নির্বাচন পরবর্তী সমস্ত বিষয় সম্পর্কে রাজ্যপালকে জানিয়েছেন মনোজ। ২৯৩টি বিধানসভা আসনের ভোটের ফলাফলের তথ্যও রাজ্যপালের কাছে পেশ করেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। নির্বাচন পরবর্তী সময়ে রাজ্যের বিভিন্ন জায়গায় যে হিংসার ঘটনা ঘটছে, সেই সম্পর্কে মনোজের কাছ থেকে তথ্য নিয়েছেন রাজ্যপাল। যতক্ষণ না নতুন সরকারের মন্ত্রিসভা শপথ নিচ্ছে, ততক্ষণ রাজ্যের প্রশাসনের রাশ থাকবে কমিশনের কাছে। তাই ভোট পরবর্তী হিংসা রুখতে কমিশন সতর্ক রয়েছে।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে গত মার্চ মাসে সিভি আনন্দ বোস বাংলার রাজ্যপালের পদ থেকে ইস্তফা দেন। যা নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছিল। তার পর পশ্চিমবঙ্গের রাজ্যপাল করে পাঠানো হয় আরএন রবিকে। তিনি তামিলনাড়ুর প্রাক্তন রাজ্যপাল। রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে রবি দায়িত্ব নেওয়ার পরেই প্রশাসনের অন্দরে ব্যাপক রদবদল হয়।

Post Views: 101

Continue Reading

Previous: বাংলায় বিধানসভা নির্বাচনের ফলাফলের পর পদত্যাগ করেছেন মমতা ব্যানার্জীর দুই উপদেষ্টা
Next: জঙ্গিদের রক্ষায় সেনা মোতায়েনের দাবি, অপারেশন সিঁদুরের আগে পাক নেতার বিস্ফোরক স্বীকারোক্তি

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.