Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের কালো মেঘ! ইরানের ড্রোন হামলায় আহত ৩ ভারতীয়

মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের কালো মেঘ! ইরানের ড্রোন হামলায় আহত ৩ ভারতীয়

Online Desk মে 5, 2026
FotoJet-3.jpg

ওঙ্কার ডেস্ক: ফের মধ্যপ্রাচ্যে ঘনাতে শুরু করছে যুদ্ধের কালো মেঘ। সোমবার মার্কিন প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে বড় ধরনের যুদ্ধ অভিযান পুনরায় শুরু করার একেবারে কাছাকাছি পৌঁছে গেছে। সেই যুদ্ধ পরিস্থিতির ফলে ইরানের ড্রোন হামলায় ফলে আহত হয়েছেন তিন ভারতীয় নাগরিক। হরমুজ প্রণালীতে ‘প্রজেক্ট ফ্রিডম’ শুরুর পরপরই ইরান ও আমেরিকার মধ্যকার যুদ্ধবিরতি ভেঙে পড়ার উপক্রম হয়েছে।
আমিরসাহির প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, এদিন ১৫ টি ক্ষেপণাস্ত্র এবং চারটি ড্রোন নিয়ে হামলা চালায় ইরান। সে দেশের রাজধানী ফুজাইরাহর প্রধান তেল ভান্ডার লক্ষ্য করে শানানো হয় আক্রমণ।তবে ঘটনায় তেল ভান্ডারের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও জানা যায়নি। যদিও এই হামলায় আহত হয়েছে তিন ভারতীয় নাগরিক। ব্রিটিশ সামরিক বাহিনীও সংযুক্ত আরব আমিরাতের উপকূলে দুটি পণ্যবাহী জাহাজে আগুন লাগার খবর দিয়েছে এবং যুক্তরাষ্ট্র বলেছে, তারা বেসামরিক জাহাজ লক্ষ্য করে হামলা চালানো ছয়টি ইরানি নৌকা ডুবিয়ে দিয়েছে। অপর দিকে, হরমুজ প্রণালীতে সপ্তাহে ধরে আটকে থাকা বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে পার করে দিতে সোমবার ‘প্রজেক্ট ফ্রিডম’ চালু করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের এই হামলার কড়া সমালোচনা করেছে ভারত। এই বিষয়ে, ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল নিজের এক্স হ্যান্ডেলে বলেন, ফুজাইরাহতে হামলায় তিন ভারতীয় আহত হয়েছেন। এটি নিন্দনীয়। জনবসতি এবং নিরীহ নাগরিকদের উপর আক্রমণ অবিলম্বে বন্ধ হওয়া উচিত।’ তিনি বলেন আলোচনা ও কূটনীতির মাধ্যমে সমাধান করা যেত কিন্তু ইরান রক্তপাতের পথ বেছে নিয়েছে।

Post Views: 82

Continue Reading

Previous: রাজ্য সরকার সম্পর্কিত মামলার শুনানি নিয়ে হাইকোর্টে বড় আর্জি বিজেপির আইনজীবীদের, কী বললেন বিচারপতি?
Next: মমতার বাড়ির কাছ থেকে উঠে গেল ব্যারিকেড! ক্ষমতা হারানোর পরই শিথিল হচ্ছে নিরাপত্তা

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.