Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • রাজ্য সরকার সম্পর্কিত মামলার শুনানি নিয়ে হাইকোর্টে বড় আর্জি বিজেপির আইনজীবীদের, কী বললেন বিচারপতি?

রাজ্য সরকার সম্পর্কিত মামলার শুনানি নিয়ে হাইকোর্টে বড় আর্জি বিজেপির আইনজীবীদের, কী বললেন বিচারপতি?

Online Desk মে 5, 2026
Calcutta-highcourt-1280.jpg

ওঙ্কার ডেস্ক: সদ্য রাজ্যে পালা বদল হয়েছে। এখনও নতুন সরকার গঠিত হয়নি। এই আবহে কলকাতা হাইকোর্টে বড় আর্জি জানালেন বিজেপিপন্থী আইনজীবীরা। আদালতে তাঁদের আবেদন, রাজ্য সরকারের সঙ্গে সম্পর্কিত মামলার পক্ষে বা বিপক্ষে এখনই কোনও রায় ঘোষণা না করা হোক। মঙ্গলবারই আইনজীবী সুস্মিতা সাহা দত্ত এ বিষয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন।

বিজেপি পন্থী আইনজীবীদের আর্জি, পশ্চিমবঙ্গে বর্তমানে রাজনৈতিক পালাবদল হয়েছে। পরিবর্তন হয়েছে প্রশাসনিক স্তরেও। এই পরিস্থিতিতে ওই আইনজীবীদের বক্তব্য, নতুন সরকারের আইনজীবীদের তালিকা তৈরি করতে কিছুটা সময় লাগবে। তাই রাজ্যের মামলাগুলিতে কোনও রায় না দিয়ে সেগুলি বিচারাধীন রাখার অনুরোধ করেছেন পদ্মপন্থী আইনজীবীরা। এ বিষয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল জানিয়েছেন, ‘বিভিন্ন মামলার বিষয়বস্তু দেখে আপনাদের অনুরোধ বিবেচনা করা হবে।’

উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে সোমবার। তাতে জনতার রায় গিয়েছে বিজেপির পক্ষে। পদ্ম শিবির ২০৬টি আসন পেয়েছে। তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮১টি আসন। দেড় দশক শাসন ক্ষমতায় থাকার পর আবার বিরোধী আসনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। ইতিহাসে এই প্রথম বিজেপি সরকার গঠন হতে চলেছে এই রাজ্যে। সরকার এখনও গঠিত না হওয়ায়, সরকারি আইনজীবীসদের তালিকাও প্রস্তুত হয়নি এখনও। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের পক্ষে বা বিপক্ষে কোনও রায় না দেওয়ার জন্য হাইকোর্টকে অনুরোধ করলেন বিজেপি পন্থী আইনজীবীরা।

Post Views: 83

Continue Reading

Previous: বাগদানের পর এবার বিয়ের পিঁড়িতে বলি অভিনেত্রী হুমা কুরেশি? জোর চর্চা নেটপাড়ায়
Next: মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের কালো মেঘ! ইরানের ড্রোন হামলায় আহত ৩ ভারতীয়

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.