ওঙ্কার ডেস্কঃ পাকিস্তানে হামলা চালাল আফগানিস্তান। হামলার বদলা পালটা হামলা। সরকারি এক্স হ্যান্ডলে আফাগনিস্তান দাবি করেছে, পাকিস্তানের আকাশসীমায় ঢুকে বিমান হামলা চালানো হয়েছে। সেই হামলায় অন্ততপক্ষে ৫০ পাক সেনা নিহত হয়েছেন। পাশাপাশি পাকিস্তানকে আফগান সেনার হুঁশিয়ারি ‘এই লড়াই থামবে না।’
আফগানিস্তান পাকিস্তানের ভিতরে কূটনৈতিক টানাপোড়েন চলছেই। একে অপরকে হামলা করছে দুই দেশই। গত সপ্তাহের শনিবার আফগানিস্তানের বেশ কয়েকটি জায়গায় ব্যাপক বোমাবর্ষণ করেছিল পাকিস্তান। ১৯ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। তার পরই পাক সেনার তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছিল, আফগানিস্তানে জঙ্গিদের বেশ কয়েকটি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আফগানিস্তান পাল্টা দাবি করে, জঙ্গিঘাঁটি নয়, লোকালয়ে হামলা চালিয়েছে পাক সেনা। তার পর পরই তারা হুঁশিয়ারি দিয়েছিল, ‘‘এর বদলা আমরা নেব। শুধু সময়ের অপেক্ষা।’’ সেই হুঁশিয়ারির পরই হামলা চালাল আফগানিস্তান।
সূত্রের খবর, মঙ্গলবার রাত থেকেই পাক-আফগান সীমান্তে দু’পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি চলেছে। সীমান্ত সংলগ্ন আফগানিস্তানের পাঁচটি জায়গায় গোলাবর্ষণ করেছে পাক সেনা। পাল্টা আক্রমণ করেছে আফগানিস্তানও।
তালিবান সরকারের মুখপাত্র জবিউল্লা মুজাহিদ জানান, পাকিস্তান তাদের সীমা লঙ্ঘন করে আফগানিস্তানের নিরীহ নাগরিকদের উপর হামলা চালিয়েছে। এই হামলায় মহিলা এবং শিশুসহ ১৯ জনের মৃত্যু হয়েছে। সময়মতো এই হামলার জবাব দেওয়া হবে বলে জানিয়েছিল আফগানিস্তান। সেই বদলা তারা নিল বলে মনে করা হছে। পাক হামলার নিন্দা করে আফগানিস্তানের পাশে থাকার বার্তা দিয়েছে দিল্লি।
