Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • হামলার ‘বদলা’,পাকিস্তানে বিমান হামলা চালাল আফগানিস্তান, নিহত ৫০ পাক সেনা

হামলার ‘বদলা’,পাকিস্তানে বিমান হামলা চালাল আফগানিস্তান, নিহত ৫০ পাক সেনা

Online Desk ফেব্রুয়ারি 25, 2026
afgan-2.jpg

ওঙ্কার ডেস্কঃ পাকিস্তানে হামলা চালাল আফগানিস্তান। হামলার বদলা পালটা হামলা। সরকারি এক্স হ্যান্ডলে আফাগনিস্তান দাবি করেছে, পাকিস্তানের আকাশসীমায় ঢুকে বিমান হামলা চালানো হয়েছে। সেই হামলায় অন্ততপক্ষে ৫০ পাক সেনা নিহত হয়েছেন। পাশাপাশি পাকিস্তানকে আফগান সেনার হুঁশিয়ারি ‘এই লড়াই থামবে না।’
আফগানিস্তান পাকিস্তানের ভিতরে কূটনৈতিক টানাপোড়েন চলছেই। একে অপরকে হামলা করছে দুই দেশই। গত সপ্তাহের শনিবার আফগানিস্তানের বেশ কয়েকটি জায়গায় ব্যাপক বোমাবর্ষণ করেছিল পাকিস্তান। ১৯ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। তার পরই পাক সেনার তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছিল, আফগানিস্তানে জঙ্গিদের বেশ কয়েকটি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আফগানিস্তান পাল্টা দাবি করে, জঙ্গিঘাঁটি নয়, লোকালয়ে হামলা চালিয়েছে পাক সেনা। তার পর পরই তারা হুঁশিয়ারি দিয়েছিল, ‘‘এর বদলা আমরা নেব। শুধু সময়ের অপেক্ষা।’’ সেই হুঁশিয়ারির পরই হামলা চালাল আফগানিস্তান।
সূত্রের খবর, মঙ্গলবার রাত থেকেই পাক-আফগান সীমান্তে দু’পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি চলেছে। সীমান্ত সংলগ্ন আফগানিস্তানের পাঁচটি জায়গায় গোলাবর্ষণ করেছে পাক সেনা। পাল্টা আক্রমণ করেছে আফগানিস্তানও।
তালিবান সরকারের মুখপাত্র জবিউল্লা মুজাহিদ জানান, পাকিস্তান তাদের সীমা লঙ্ঘন করে আফগানিস্তানের নিরীহ নাগরিকদের উপর হামলা চালিয়েছে। এই হামলায় মহিলা এবং শিশুসহ ১৯ জনের মৃত্যু হয়েছে। সময়মতো এই হামলার জবাব দেওয়া হবে বলে জানিয়েছিল আফগানিস্তান। সেই বদলা তারা নিল বলে মনে করা হছে। পাক হামলার নিন্দা করে আফগানিস্তানের পাশে থাকার বার্তা দিয়েছে দিল্লি।

Post Views: 189

Continue Reading

Previous: মোদীর ইজরায়েল সফর, পাকিস্তান সৌদির বিরুদ্ধে জোটে ভারতকে পাশে চান নেতানিয়াহু
Next: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিরতির জন্য ভোটাভুটি পর্ব চলল রাষ্ট্রসংঘে; অংশগ্রহণে বিরত থাকল ভারত

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

FotoJet.jpg

উল্টো রথেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই বঙ্গবাসীর, উত্তর থেকে দক্ষিণ ভিজবে জেলা থেকে জেলা

Online Desk জুলাই 24, 2026
Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.