Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ‘আমাদের বিরুদ্ধে ফের যুদ্ধ করবে ভারত’, সংসদে দাঁড়িয়ে আশঙ্কা পাক প্রেসিডেন্টের

‘আমাদের বিরুদ্ধে ফের যুদ্ধ করবে ভারত’, সংসদে দাঁড়িয়ে আশঙ্কা পাক প্রেসিডেন্টের

Online Desk মার্চ 3, 2026
20260303_100756.jpg

ওঙ্কার ডেস্ক: গত বছর মে মাসে সামরিক সংঘাতে জড়িয়েছিল ভারত ও পাকিস্তান। চার দিন ধরে দুই প্রতিবেশী দেশের মধ্যে সংঘাত চলেছিল। তার এক বছর এখনও সম্পন্ন হয়নি। এই আবহে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি দাবি করলেন, ভারত আবার পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। সোমবার পাকিস্তানের সংসদে দাঁড়িয়ে এই দাবি করেন তিনি।

সংসদ সদস্যদের সামনে জারদারি বলেন, ‘ভারতের নেতারা বলছেন, তাঁরা আরও একটি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন।’ একই সঙ্গে শান্তি বজায় রাখারও আর্জি জানিয়েছেন জারদারি। নিজেকে শান্তিদূত হিসাবে তুলে ধরে জারদারি বলেন, ‘সর্বদা আমি আঞ্চলিক শান্তির পক্ষে কথা বলেছি। তাই আমি ভারতের যুদ্ধপ্রস্তুতিকে সমর্থন করছি না।’ জারদারি বলেন, ‘ভারতের উদ্দেশ্যে আমার বার্তা, যুদ্ধের ময়দান ছেড়ে আলোচনার টেবিলে আসুন। কারণ এটাই আঞ্চলিক নিরাপত্তার একমাত্র পথ।’ গত বছর সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করেছে ভারত, তা নিয়ে পাক প্রেসিডেন্ট নয়াদিল্লিকে নিশানা করে বলেন, ভারত জলসন্ত্রাস চালাচ্ছে।

উল্লেখ্য, গত বছর ২২ এপ্রিল জম্মুকাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা হয়েছিল। যে হামলায় ২৬ জন নিরীহ মানুষের মৃত্যু হয়েছিল। এই সন্ত্রাসী হামলায় পাকিস্তান জড়িত বলে অভিযোগ তোলে ভারত। পহেলগাঁও কাণ্ডের জবাবে ৭ মে অপারেশন সিঁদুর অভিযান শুরু করে ভারতের সেনাবাহিনী। সেই অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নয়টি জায়গায় জঙ্গিঘাঁটি ধ্বংস করে ভারত। চার দিন ধরে দুই দেশের মধ্যে সংঘাত চলার পর সংঘর্ষ বিরতিতে রাজি হয় নয়াদিল্লি ইসলামাবাদ।

Post Views: 135

Continue Reading

Previous: দোলের আবহে আরও চড়বে উষ্ণতার পারদ, কলকাতায় আরও বাড়ল ২ ডিগ্রি তাপমাত্রা
Next: ইরানের বিরুদ্ধে যুদ্ধ কত দিন চলবে? যা জানাল মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.