Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • দোলের আবহে আরও চড়বে উষ্ণতার পারদ, কলকাতায় আরও বাড়ল ২ ডিগ্রি তাপমাত্রা

দোলের আবহে আরও চড়বে উষ্ণতার পারদ, কলকাতায় আরও বাড়ল ২ ডিগ্রি তাপমাত্রা

Online Desk মার্চ 3, 2026
dsx.png

ওঙ্কার ডেস্ক: দোলের আনন্দে মেতেছে বঙ্গবাসী, কিন্তু সেদিনও দিন উষ্ণতা চড়া তিলোত্তমায়। এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি। আবহাওয়া দফতর সুত্রে খবর, দোলের দিন দক্ষিণবঙ্গে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে। উষ্ণতার ছোঁয়ায় রঙের উৎসবে মাতবে আমজনতা। শীত উধাও বরং ঘামে ভিজতে পারেন বেশ কিছু জেলার বাসিন্দারা। উত্তরবঙ্গে দোলের পরেই ঊর্ধ্বমুখী হবে পারদ। দোলের আগে থাকতে পারে বৃষ্টি ও কুয়াশা। হতে পারে হালকা তুষারপাতও। তুষারপাত ও বৃষ্টির সম্ভাবনা দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়।
দক্ষিণবঙ্গে আগামী দু’দিনে বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা। ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে তাপমাত্রা। পরবর্তী তিন-চার দিনে তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। আগামী সাতদিন সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকবে। সকালের দিকে আংশিক মেঘলা আকাশ কিছু জেলাতে থাকলেও, বৃষ্টির সম্ভাবনা কম। অন্যদিকে, উত্তরবঙ্গে জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টা তাপমাত্রার পরিবর্তন হবে না। তারপর থেকে তাপমাত্রা বাড়বে। ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকবে উত্তরবঙ্গে।
পাশাপাশি হাওয়া অফিস সুত্রে খবর, কলকাতায় আরও ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ল। শীতের অনুভূতি উধাও। উষ্ণতার ছোঁয়া শহরে। আংশিক মেঘলা আকাশ হতে পারে সকালের দিকে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আগামী তিন চার দিন একই রকম তাপমাত্রা থাকবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

Post Views: 183

Continue Reading

Previous: ৩২ নম্বর ধানমুন্ডি
Next: ‘আমাদের বিরুদ্ধে ফের যুদ্ধ করবে ভারত’, সংসদে দাঁড়িয়ে আশঙ্কা পাক প্রেসিডেন্টের

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.