Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • আন্তর্জাতিক
  • ‘আমরা পরস্পরের ভিন্নতা উদযাপন করি’, হোলির শুভেচ্ছা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর

‘আমরা পরস্পরের ভিন্নতা উদযাপন করি’, হোলির শুভেচ্ছা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর

Online Desk মার্চ 4, 2026
alban.jpg

ওঙ্কার ডেস্ক: গোটা দেশ রঙের উৎসবে মেতে উঠেছে বুধবার। দেশের বিভিন্ন জায়গায় উৎসবে সামিল মানুষ। বসন্তের এই উৎসবে সবাইকে শুভেচ্ছা জানালেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। বুধবার তিনি হোলির শুভেচ্ছা জানিয়েছেন সমাজ মাধ্যমে।

এক বিবৃতিতে, আলবানিজ লিখেছেন, হিন্দু ও দক্ষিণ এশীয় ঐতিহ্যের অস্ট্রেলিয়ানদের জন্য হোলি একটি গুরুত্বপূর্ণ উদযাপন। শুধু তাই নয় এই উৎসব ক্রমশ সে দেশের সংস্কৃতির অংশ হয়ে উঠেছে বলে মন্তব্য করেন তিনি। ‘হিন্দু ও দক্ষিণ এশীয় ঐতিহ্যের বহু অস্ট্রেলিয়ানদের জন্য যৌথ ইতিহাস, ঐতিহ্য এবং ঐতিহ্য উদযাপনে মিলিত হওয়ার উৎসব হোলি। মন্দের উপর ভালোর জয়, বন্ধুত্ব ও ক্ষমার স্থায়ী মূল্য এবং মানবিক চেতনার ঐক্য, এটি সত্যিকার অর্থে কালজয়ী উৎসব।’ অস্ট্রেলিয়ার সর্বত্র রঙের উৎসব ব্যাপকভাবে গৃহীত হয়েছে বলে উল্লেখ করে আলবানিজ বলেন, হোলির ‘রঙ, ভালবাসা এবং নতুন জীবনের আনন্দময় প্রকাশ’। বিবৃতিতে তিনি আরও বলেন, ‘আমরা একে অপরের ভিন্নতা উদযাপন করি এবং অস্ট্রেলিয়ান হিসেবে আমাদের অভিন্ন পরিচয়ে মিলিত হই। এই বছরের হোলি উদযাপন বন্ধুত্বকে লালন করুক।’

উল্লেখ্য, বুধবার দিনের শুরুতে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দেশবাসীকে হোলির শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সকলের জন্য সুখ, সমৃদ্ধি এবং সাফল্য কামনা করেছেন। সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে মোদী লিখেছেন, ‘আমাদের সকল সহ-নাগরিককে হোলির শুভেচ্ছা। রঙ এবং আনন্দের এই উৎসব সকলের জন্য সুখ বয়ে আনুক। সকলের জীবন সুখ, সমৃদ্ধি এবং সাফল্যের রঙে ভরে উঠুক।’

Continue Reading

Previous: তানজিন তিশার নামে মারধোরের অভিযোগ সামিয়ার, নেপথ্যে কারণ কী?
Next: শ্রীলঙ্কা উপকূলে ইরানি জাহাজে সাবমেরিন ‘হামলা’, ১০১ নিখোঁজ, উত্তেজনা চরমে

সম্পর্কিত গল্প

fabiana-cabello_625x300_21_October_26.webp

নিউ ইয়র্কে মায়ের হাতে খুন ৫ বছরের মেয়ে, ‘আমি সব হারালাম’ বলছেন ভারতীয় বংশোদ্ভূত বাবা

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-21.webp

১০ বছরের আগে মক্কা চুক্তি থেকে বেরোনোর পথ বন্ধ, বাঁধা পড়ল পাকিস্তান, সৌদি, তুরস্ক

Online Desk অক্টোবর 21, 2026
marco-rubio.jpg

ইসলামাবাদের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক ইতিবাচক থাকলে লাভ ভারতের! দিল্লিতে এসে বার্তা রুবিয়োর

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.