Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • শ্রীলঙ্কা উপকূলে ইরানি জাহাজে সাবমেরিন ‘হামলা’, ১০১ নিখোঁজ, উত্তেজনা চরমে

শ্রীলঙ্কা উপকূলে ইরানি জাহাজে সাবমেরিন ‘হামলা’, ১০১ নিখোঁজ, উত্তেজনা চরমে

Online Desk মার্চ 4, 2026
WhatsApp-Image-2026-03-04-at-16.06.54.jpeg

ওঙ্কার ডেস্ক: আরব দুনিয়ার সংঘাতের প্রভাব এবার সরাসরি ছড়িয়ে পড়ল ভারতের কাছাকাছি সমুদ্রসীমায়। শ্রীলঙ্কার উপকূলের অদূরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে ভয়াবহ বিস্ফোরণ ও হামলার ঘটনায় অন্তত ১০১ জন এখনও নিখোঁজ বলে জানা গিয়েছে। আহত হয়েছেন ৭৮ জন। ঘটনায় গোটা অঞ্চলে চাঞ্চল্য ছড়িয়েছে।
শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রকের সূত্র উদ্ধৃত করে একটি আন্তর্জাতিক সংবাদসংস্থা জানিয়েছে, জাহাজটিতে একটি সাবমেরিন থেকে আঘাত হানা হয়। সমুদ্রের বুকে আচমকা বিস্ফোরণের পরই জাহাজটিতে আগুন ধরে যায় এবং দ্রুত ডুবতে শুরু করে।
হামলার পরপরই উদ্ধারকাজ শুরু করে শ্রীলঙ্কার নৌবাহিনী। ডুবন্ত জাহাজ থেকে অন্তত ৩০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাঁদের দ্রুত নিকটবর্তী চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। নিখোঁজদের খোঁজে সমুদ্রে তল্লাশি অভিযান জারি রয়েছে।
ঘটনাটি শ্রীলঙ্কার জলসীমার খুব কাছাকাছি ঘটায় কূটনৈতিক মহলে উদ্বেগ বাড়ছে। এটি দুর্ঘটনা, নাকি পরিকল্পিত সামরিক হামলা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। আন্তর্জাতিক মহলের একাংশের দাবি, চলমান ইরান-ইজরায়েল উত্তেজনার জেরেই এই ঘটনা ঘটতে পারে। যদিও এখনও পর্যন্ত কোনও দেশ আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি।
এর আগে, ওমান উপকূলে ‘এমকেডি ভিয়োম’ নামে একটি তেলবাহী ট্যাঙ্কারে মানববিহীন ড্রোন হামলার ঘটনায় এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়। মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী ওই জাহাজটিতে প্রায় ৫৯,৪৬৩ মেট্রিক টন পণ্য বোঝাই ছিল। বিস্ফোরণের জেরে ইঞ্জিন কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। জাহাজে থাকা ২১ জন নাবিকের মধ্যে ১৬ জন ছিলেন ভারতীয়। বাকি সদস্যদের উদ্ধার করে ‘এমভি স্যান্ড’ নামে একটি পানামার বাণিজ্যিক জাহাজ।
এই ধারাবাহিক ঘটনাবলীর জেরে ভারত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। আন্তর্জাতিক জলপথে বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, যদি পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আনা যায়, তবে তা বৃহত্তর আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে। এদিকে নিখোঁজদের খোঁজে উদ্ধার অভিযান জারি রেখেছে শ্রীলঙ্কা প্রশাসন। পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে সংশ্লিষ্ট দেশগুলি। সমুদ্রপথে নিরাপত্তা জোরদার করার কথাও ভাবা হচ্ছে।

Post Views: 169

Continue Reading

Previous: ‘আমরা পরস্পরের ভিন্নতা উদযাপন করি’, হোলির শুভেচ্ছা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর
Next: হাতির তান্ডবে বাঁকুড়ায় মৃ*ত ১

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.