Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি, একা ৩ আসনেই লড়বেন খালেদা

২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি, একা ৩ আসনেই লড়বেন খালেদা

Online Desk নভেম্বর 4, 2025
khaleda-ds.jpg

ওঙ্কার ডেস্ক: বাংলাদেশের নির্বাচন কমিশন এখনও সে দেশের সাধারণ নির্বাচনের জন্য নির্ঘন্ট ঘোষণা করেনি। তবে নির্বাচনে লড়ার জন্য জোর কদমে প্রস্তুতি শুরু করেছে এনসিপি এবং বিএনপি। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির তরফে ইতিমধ্যে ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। যার মধ্যে কেবল তিনটি আসনেই একা লড়বেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

সোমবার বিকেলে ঢাকার গুলশানে বিএনপির পার্টি অফিসে সাংবাদিক বৈঠক হয়। সেই বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী তালিকা ঘোষণা করেন। দলটির তরফে জানানো হয়, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া তিন আসনে লড়বেন। ফেনি-১, দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসনে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দলটির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান লড়বেন বগুড়া-৬ আসনে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই প্রতিদ্বন্দ্বিতা করবেন ঠাকুরগাঁও-১ আসনে। প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলে এই বৈঠক। যেখানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি সভাপতিত্ব করেন।

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর বাংলাদেশের নির্বাচন কমিশনার মহম্মদ আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছিলেন সেদেশের জাতীয় সংসদ নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করা হবে আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে। তিনি ইঙ্গিত দেন, ভোট গ্রহণ হবে আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে। একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন করতে চাই বলে জানিয়েছিলেন তিনি। প্রসঙ্গত, গত বছর আগস্ট মাসে ছাত্র ও জনতার বিক্ষোভে মুখে পড়ে দেশ ছেড়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পর থেকে সেদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় মহম্মদ ইউনুসের নেতৃত্বে।

Post Views: 154

Continue Reading

Previous: কোয়েম্বাটোরে কলেজছাত্রী ধর্ষণের অভিযোগ, তিন অভিযুক্তকে গ্রেফতারের আগে পায়ে গুলি করল পুলিশ
Next: দিল্লির বিষাক্ত বাতাস নিয়ে বিজেপিকে তুলোধনা রাহুলের; বছর বছর অজুহাত পাল্টাচ্ছে, কটাক্ষ বিরোধী নেতার

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.