Skip to content
অক্টোবর 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • দিল্লির বিষাক্ত বাতাস নিয়ে বিজেপিকে তুলোধনা রাহুলের; বছর বছর অজুহাত পাল্টাচ্ছে, কটাক্ষ বিরোধী নেতার

দিল্লির বিষাক্ত বাতাস নিয়ে বিজেপিকে তুলোধনা রাহুলের; বছর বছর অজুহাত পাল্টাচ্ছে, কটাক্ষ বিরোধী নেতার

Online Desk নভেম্বর 4, 2025
Rahul-Gandhi.png

ওঙ্কার ডেস্ক: দিল্লির বিষাক্ত বাতাস নিয়ে ফের কেন্দ্রের বিজেপি সরকারকে কটাক্ষ করলেন রাহুল গান্ধী। রাজধানীর বায়ু মান ক্রমশ নিচে নামছে, তবু প্রতি বছরই বিজেপি নতুন অজুহাত খুঁজে বের করছে এমনই অভিযোগ তুলেছেন তিনি। রাহুলের বক্তব্য, “বছর বছর দিল্লির বাতাস আরও বিষাক্ত হয়ে উঠছে, আর বিজেপি সরকার অজুহাত বদলাচ্ছে। মানুষ এখন অজুহাত নয়, চায় পরিষ্কার বাতাস।”
রাহুলের অভিযোগ, দিল্লির দূষণ সমস্যাকে রাজনৈতিক অজুহাতে ঢেকে রাখতে চাইছে বিজেপি। বর্তমানে কেন্দ্রীয় ও দিল্লি দুই সরকারই বিজেপির হাতে, তাই এবার দায় এড়ানোর কোনও সুযোগ নেই বলেই মন্তব্য করেছেন তিনি। তাঁর মতে, “সরকারের উচিত বাস্তব পদক্ষেপ নেওয়া, প্রতিশ্রুতি বা বক্তব্য নয়।” কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সর্বশেষ তথ্য অনুযায়ী, দিল্লির গড় এয়ার কোয়ালিটি ইনডেক্স ৩০৯–এ পৌঁছেছে, যা ‘খুবই খারাপ’ পর্যায়ে পড়ে। শহরের বেশ কিছু এলাকা, যেমন আলিপুর, আনন্দ বিহার, বুরাড়ি এবং ওয়াজিরপুরে একিউআই ৪০০ ছাড়িয়ে গিয়েছে, যা ‘গুরুতর’ শ্রেণিতে পড়ে। ফলে সকালের কুয়াশা ও ধোঁয়ার মিশ্রণে রাজধানীর আকাশ প্রায় ঢেকে যাচ্ছে, শ্বাসকষ্ট, চোখ জ্বালাপোড়া, ও গলাব্যথার মতো উপসর্গে ভুগছেন বহু বাসিন্দা।
অন্যদিকে বিজেপির পাল্টা দাবি, দিল্লির বর্তমান দূষণ পরিস্থিতির জন্য আগের সরকারগুলিও সমান দায়ী। তাদের বক্তব্য, গত পনেরো বছর কংগ্রেস ও তার পরবর্তী দশ বছর আম আদমি পার্টি ক্ষমতায় ছিল, ফলে দূষণ নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় কেবল বিজেপির নয়।
পরিবেশবিদদের মতে, জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপই এখন প্রয়োজন। যানবাহনের নির্গমন কমানো, শিল্পাঞ্চলে দূষণ রোধ, ও কৃষিক্ষেত্রে পোড়ানো নিয়ন্ত্রণ এই তিন ক্ষেত্রেই দ্রুত হস্তক্ষেপ ছাড়া পরিস্থিতি আরও মারাত্মক হবে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
দিল্লির নাগরিকদের মধ্যে এখন প্রবল অসন্তোষ, কারণ প্রতিবারের মতো এবারও দূষণ মোকাবিলায় কোনও স্থায়ী সমাধান দেখা যাচ্ছে না। ক্রমশ ঘনিয়ে আসছে শীত, আর সঙ্গে আসছে বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন সকাল এমন এক পরিস্থিতিতে দিল্লির আকাশের সঙ্গে সঙ্গে রাজনীতিও যেন আরও ঘন ধোঁয়ায় ঢাকা পড়ছে।

Continue Reading

Previous: ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি, একা ৩ আসনেই লড়বেন খালেদা
Next: প্রকাশ্য রাস্তায় কিশোরীকে গুলি দিল্লি লাগোয়া ফরিদাবাদে, সিসিটিভির ফুটেজে ভয়ঙ্কর দৃশ্য

সম্পর্কিত গল্প

Sports.jpg

ভুল শুধরে নিতে হবে ! চেন্নাইকে হারিয়ে বলছেন বাগান কোচ

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-54.webp

গাইঘাটায় পুলিশের গুলিতে মৃত্যু কিশোরী ধর্ষণ-খুনে অভিযুক্তের, ঠিক কী হয়েছিল সোমবার মধ্যরাতে?

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-51.webp

আগামী বছরই ছুটবে মুম্বই-আমেদাবাদ বুলেট ট্রেন! উদ্বোধন নিয়ে বড় ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

Online Desk অক্টোবর 27, 2026

You may have missed

Sports.jpg

ভুল শুধরে নিতে হবে ! চেন্নাইকে হারিয়ে বলছেন বাগান কোচ

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-54.webp

গাইঘাটায় পুলিশের গুলিতে মৃত্যু কিশোরী ধর্ষণ-খুনে অভিযুক্তের, ঠিক কী হয়েছিল সোমবার মধ্যরাতে?

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-53.webp

ওড়িশা থেকে বাংলায় অবৈধ বালি পাচারের অভিযোগ, নয়াগ্রামে ডাম্পার আটক, গ্রেফতার ২

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-52.webp

মুম্বইয়ে কাজে গিয়ে রহস্যমৃত্যু কাঁকসার যুবকের, খুনের অভিযোগ পরিবারের, দেহ ফেরাতে মুখ্যমন্ত্রীকে চিঠি

Online Desk অক্টোবর 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.