Skip to content
মার্চ 16, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • নেতানিয়াহুর মৃত্যু জল্পনার গুজব উড়িয়ে কফি হাতে কটাক্ষ ইজরায়েলি প্রধানমন্ত্রীর

নেতানিয়াহুর মৃত্যু জল্পনার গুজব উড়িয়ে কফি হাতে কটাক্ষ ইজরায়েলি প্রধানমন্ত্রীর

Online Desk মার্চ 16, 2026
IMG-20260316-WA0027.jpg

ওঙ্কার ডেস্ক:  মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার আবহে দুই দেশের শীর্ষ নেতৃত্বকে ঘিরে জল্পনা ও গুজব নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। একদিকে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুরকে ঘিরে মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে, অন্যদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা আলি খামেনেইকে নিয়েও রহস্য আরও ঘনীভূত হয়েছে তাঁর দীর্ঘদিন জনসমক্ষে না আসা ঘিরে।
ইজরায়েলের প্রধানমন্ত্রীকে নিয়ে কয়েকদিন ধরেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দাবি করা হচ্ছিল যে তিনি নাকি সাম্প্রতিক সংঘাতের জেরে নিহত হয়েছেন। কিছু পোস্টে এমনও বলা হয় যে তাঁর নামে যে ভিডিও বা বার্তা প্রচার করা হচ্ছে, সেগুলি নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা। এই জল্পনা দ্রুত ছড়িয়ে পড়তেই পরিস্থিতি পরিষ্কার করতে সামনে আসেন নিজেই নেতানিয়াহু। একটি ভিডিও প্রকাশ করেন তিনি, যেখানে তাঁকে একটি ক্যাফেতে বসে কফি পান করতে দেখা যায়। ভিডিওতে হাস্যরসের ভঙ্গিতে তিনি বলেন, “আমি তো কফির জন্যই মরে যাচ্ছি।” নিজের মৃত্যুর গুজবকে এভাবেই কার্যত বিদ্রুপ করেন তিনি। একই সঙ্গে একটি পুরনো ভিডিও ঘিরে যে দাবি উঠেছিল তাঁর হাতে নাকি ছয়টি আঙুল দেখা গিয়েছে। সেটিরও জবাব দেন। নতুন ভিডিওতে ক্যামেরার সামনে নিজের দুই হাত তুলে ধরে তিনি মজা করে বলেন, আঙুল গুনে দেখতে। এর মাধ্যমে তিনি বোঝাতে চান যে আগের সমস্ত জল্পনা সম্পূর্ণ ভিত্তিহীন।
অন্যদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইকে ঘিরে পরিস্থিতি আরও রহস্যময় হয়ে উঠেছে। দায়িত্ব নেওয়ার পর থেকে তাঁকে প্রকাশ্যে খুব কমই দেখা গিয়েছে। সাম্প্রতিক সময়েও তিনি দীর্ঘদিন জনসমক্ষে না আসায় তাঁর শারীরিক অবস্থা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। আন্তর্জাতিক মহলে জল্পনা ছড়িয়েছে, তিনি হয়তো গুরুতর অসুস্থ অথবা আর জীবিত নন।
এই পরিস্থিতিতে বিষয়টি নিয়ে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, তাঁর কাছে এমন খবর এসেছে যে মোজতবা খামেনেই হয়তো আর জীবিত নেই। তবে একই সঙ্গে তিনি এটাও স্বীকার করেন যে এই বিষয়ে তাঁর কাছেও নিশ্চিত কোনও প্রমাণ নেই।
তেহরানের পক্ষ থেকে অবশ্য এই সমস্ত জল্পনা সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। ইরান সরকার জানিয়েছে, দেশের নেতৃত্ব স্বাভাবিকভাবেই চলছে এবং সর্বোচ্চ নেতা দায়িত্ব পালন করছেন। তবু তাঁকে দীর্ঘদিন প্রকাশ্যে না দেখা যাওয়ায় নানা গুজব আরও জোরালো হচ্ছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের পরিস্থিতিতে শুধু সামরিক লড়াই নয়, তথ্যযুদ্ধও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই ধরনের গুজব ও বিভ্রান্তিকর খবর রাজনৈতিক উদ্দেশ্যেও ছড়ানো হতে পারে। ফলে একদিকে নেতানিয়াহুর প্রকাশ্য উপস্থিতি যেমন তাঁর মৃত্যু সংক্রান্ত গুজবকে থামানোর চেষ্টা করেছে, অন্যদিকে মোজতবা খামেনেইকে ঘিরে অনিশ্চয়তা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

Post Views: 19

Continue Reading

Previous: আজই প্রকাশিত হতে পারে বামেদের প্রাথমিক প্রার্থী তালিকা, জেনে নিন সম্ভাব্য প্রার্থীদের নাম
Next: মমতার মাস্টারস্ট্রোকে অস্বস্তিতে বিজেপি, মঙ্গলে প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করবে পদ্মশিবির

সম্পর্কিত গল্প

unnamed.jpg

হরমুজ পেরিয়ে ভারতে এল এলপিজি ট্যাঙ্কার, কূটনীতির সাফল্যের কথা বললেন জয়শঙ্কর

Online Desk মার্চ 16, 2026
S-24.jpg

ভোটের দিনক্ষণ ঘোষণার পর দক্ষিণ ২৪ পরগনায় ভোট প্রস্তুতি তুঙ্গে

Online Desk মার্চ 16, 2026
FotoJet.jpg

‘প্রাক্তন’ নিয়ে ফিরছেন শ্যামৌপ্তি! রোমান্টিক-থ্রিলার সিরিজে সঙ্গী সুহোত্র-সৌম্য

Online Desk মার্চ 16, 2026

You may have missed

unnamed.jpg

হরমুজ পেরিয়ে ভারতে এল এলপিজি ট্যাঙ্কার, কূটনীতির সাফল্যের কথা বললেন জয়শঙ্কর

Online Desk মার্চ 16, 2026
S-24.jpg

ভোটের দিনক্ষণ ঘোষণার পর দক্ষিণ ২৪ পরগনায় ভোট প্রস্তুতি তুঙ্গে

Online Desk মার্চ 16, 2026
FotoJet.jpg

‘প্রাক্তন’ নিয়ে ফিরছেন শ্যামৌপ্তি! রোমান্টিক-থ্রিলার সিরিজে সঙ্গী সুহোত্র-সৌম্য

Online Desk মার্চ 16, 2026
death-leg.jpg

ওড়িশার হাসপাতালে অগ্নিকাণ্ডে মৃত্যু ১০ জনের, ২৫ লক্ষ আর্থিক সহায়তা ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 16, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.