Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • ওড়িশার হাসপাতালে অগ্নিকাণ্ডে মৃত্যু ১০ জনের, ২৫ লক্ষ আর্থিক সহায়তা ঘোষণা মুখ্যমন্ত্রীর

ওড়িশার হাসপাতালে অগ্নিকাণ্ডে মৃত্যু ১০ জনের, ২৫ লক্ষ আর্থিক সহায়তা ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 16, 2026
death-leg.jpg

ওঙ্কার ডেস্ক: ভয়াবহ অগ্নিকাণ্ড ওড়িশার কটকের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালে। সোমবার সকালে ওই প্রতিষ্ঠানের ট্রমা কেয়ার আইসিইউতে অগ্নিকাণ্ডের জেরে ১০ জন রোগীর মৃত্যু হয়েছে। অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন ওই হাসপাতালের অন্তত ১১ জন কর্মী।

ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি জানিয়েছেন, রোগীদের উদ্ধার করতে গিয়ে জখম হয়েছেন হাসপাতালের কর্মীরা। রিপোর্ট অনুসারে, রাত আড়াইটা থেকে তিনটের মধ্যে আগুন লাগে। অসুস্থ রোগীরা চিকিৎসাধীন ছিলেন হাসপাতালে। সেই সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর হাসপাতালে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় কাজ করেন দমকল কর্মীরা।

অগ্নিকাণ্ডের খবনর পেয়ে সোমবার ঘটনাস্থলেই যান ওড়িশার মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী মুকেশ মহালিং। হাসপাতাল পরিদর্শন করে পরিস্থিতি পর্যালোচনা করেন তাঁরা। হাসপাতালে চিকিৎসাধীন অন্যান্য রোগীদেরওকে দেখতে যান তাঁরা। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘মোট ২৩ জন রোগীকে অন্যান্য বিভাগে স্থানান্তরিত করা হয়েছে। অন্যান্য আইসিইউ এবং ওয়ার্ডে স্থানান্তরিত করার সময় সাত জন রোগী মারা যান। আরও তিন জন পরে মারা যান। আহত রোগীদের যথাযথ চিকিৎসার জন্য আমি সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দিয়েছি।’ নিহতদের পরিবারের জন্য ২৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী।

Continue Reading

Previous: ইরান যুদ্ধ নিয়ে ‘ভুয়ো তথ্য’ ছড়ানোর অভিযোগ, আরব আমিরশাহিতে ১৯ ভারতীয়কে গ্রেফতারের নির্দেশ
Next: ‘প্রাক্তন’ নিয়ে ফিরছেন শ্যামৌপ্তি! রোমান্টিক-থ্রিলার সিরিজে সঙ্গী সুহোত্র-সৌম্য

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.