Skip to content
অক্টোবর 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • আন্তর্জাতিক
  • বিপর্যয়ের আগে ‘ঘেমে’ গিয়েছিলেন নেপালের জনপ্রিয় দেবী! অলৌকিক বার্তা ছিল, বলছেন ভক্তরা

বিপর্যয়ের আগে ‘ঘেমে’ গিয়েছিলেন নেপালের জনপ্রিয় দেবী! অলৌকিক বার্তা ছিল, বলছেন ভক্তরা

Online Desk সেপ্টেম্বর 1, 2026
1000372459.jpg

ওঙ্কার ডেস্ক: হড়পা বানে এবং হিমবাহ ধসের ঘটনায় নেপালে মৃত্যু মিছিল অব্যাহত। এখনও চলছে উদ্ধারকাজ। এই আবহে চাঞ্চল্যকর দাবি করলেন নেপালের এক জনপ্রিয় দেবীর ভক্তরা। তাঁদের দাবি, সে দেশের দেবী ভগবতী বিপর্যয়ের আগাম বার্তা দিয়েছিলেন। দেবী প্রতিমার কপালে ও মুখে ‘ঘাম’ জমতে দেখা গিয়েছিল বলে জানাচ্ছেন তাঁরা। তাঁদের মতে, এটি কোনও সাধারণ ঘটনা নয়, এটি ছিল দেবীর আগাম বার্তা।

নেপালের সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুসারে সে দেশের কাভরেপালানচোক জেলার পঞ্চখাল এলাকায় রয়েছে পালানচক ভগবতী মন্দির। এই দেবী স্থানীয়দের মধ্যে জনপ্রিয়। তাঁদের দীর্ঘদিনের বিশ্বাস, বড় কোনও বিপদ বা অমঙ্গল আসার আগে মন্দিরের দেবীর প্রতিমায় বড় ধরণের পরিবর্তন দেখা যায়। দেবীর শরীরে জলবিন্দু জমাকে তাঁরা ‘ঘাম’ বলে মনে করেন। প্রচলিত বিশ্বাস, এর মাধ্যমে দেবী মানুষকে সতর্ক করেন। রিপোর্ট অনুসারে, নেপালে হড়পা বান হয় ২৬ আগস্ট। তার আগে ২২ আগস্ট শনিবার সন্ধ্যায় প্রথম পুরোহিত দেখতে পান দেবীর মুখ ও কপালে বিন্দু বিন্দু জল জমেছে।

বিষয়টি জানাজানির পর বিশেষ পুজোর আয়োজনও করা হয়। স্থানীয়দের দাবি, এই ধরনের ঘটনা আগেও একাধিকবার ঘটেছে। ১৯৭৪ এবং ১৯৮৭ সালের ভূমিকম্পের আগেও দেবীর প্রতিমায় ‘ঘাম’ দেখা গিয়েছিল বলে দাবি তাঁদের। যদিও বিজ্ঞান মনস্ক মানুষরা এতে অলৌকিক কিছু দেখছেন না। তাঁদের মতে, বর্ষাকালে মন্দিরের ভিতরে আর্দ্রতা বেড়ে গেলে ঠান্ডা পাথরের প্রতিমার গায়ে জলীয়বাষ্প জমে জলবিন্দু তৈরি হতে পারে। সেটিকেই ঘাম ভেবেছেন ভক্তরা।

Continue Reading

Previous: ১লা সেপ্টেম্বর কেমন যাবে ১২টি রাশির ভাগ্য?
Next: পুজোর আগে পকেটে ছ্যাঁকা! বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম

সম্পর্কিত গল্প

Neha.jpg

ক্যাম্পাস নেত্রী নেহা বোরা ! নিস্প্রভ বাম শিবিরের উজ্জ্বল কাণ্ডারী

Online Desk অক্টোবর 16, 2026
New-Project-16.webp

ফের জোরালো ভূমিকম্প রাশিয়ার কামচটকায়, রিখটার স্কেলে মাত্রা ৭! আতঙ্কে স্থানীয়রা

Online Desk অক্টোবর 16, 2026
1000393937.jpg

জম্মুকাশ্মীরে নিখোঁজের কয়েক ঘণ্টা পর বাড়ির পিছন থেকে উদ্ধার পুলিশ আধিকারিকের দেহ

Online Desk অক্টোবর 16, 2026

You may have missed

Neha.jpg

ক্যাম্পাস নেত্রী নেহা বোরা ! নিস্প্রভ বাম শিবিরের উজ্জ্বল কাণ্ডারী

Online Desk অক্টোবর 16, 2026
New-Project-17.webp

পুর নিয়োগ দুর্নীতি মামলায় জামিন খারিজ, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে প্রাক্তন মন্ত্রী সুজিত বসু

Online Desk অক্টোবর 16, 2026
1000393948.jpg

তিরঙ্গা মিছিলের আগেই দিল্লি পুলিশের হাতে আটক সিজেপি নেতা দীপকে

Online Desk অক্টোবর 16, 2026
New-Project-16.webp

ফের জোরালো ভূমিকম্প রাশিয়ার কামচটকায়, রিখটার স্কেলে মাত্রা ৭! আতঙ্কে স্থানীয়রা

Online Desk অক্টোবর 16, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.