Skip to content
জুলাই 31, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • গালওয়ান সংঘাতের পর প্রথম ভারত সফরে শি জিনপিং, যোগ দেবেন ব্রিকস সম্মেলনে

গালওয়ান সংঘাতের পর প্রথম ভারত সফরে শি জিনপিং, যোগ দেবেন ব্রিকস সম্মেলনে

Online Desk জুলাই 31, 2026
xi-jinping.jpg

ওঙ্কার ডেস্ক: আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে ব্রিকস (BRICS) সম্মেলন। শীর্ষ পর্যায়ের এই সম্মেলনে যোগ দিতে ভারত সফরে আসতে চলেছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। ২০২০ সালে গালওয়ান উপত্যকায় দুই দেশের মধ্যে সংঘাতের জেরে বেজিং এবং নয়াদিল্লির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি হয়েছিল। কয়েক দশকের মধ্যে যা ছিল সবচেয়ে খারাপ সম্পর্ক। সেই রক্তক্ষয়ী সংঘাতের পর এটিই হবে চিনের প্রেসিডেন্টের প্রথম ভারত সফর।

আগামী ১২ থেকে ১৩ সেপ্টেম্বর জিনপিং ভারত সফর করবেন বলে কূটনৈতিক মহল সূত্রে খবর। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই সফর ভারত-চিন সম্পর্ক স্বাভাবিক হয়ে ওঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। পূর্ব লাদাখ সীমান্তে উত্তেজনার জেরে দীর্ঘ দিন ধরে সামরিক অচলাবস্থা চলেছে, সেই সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টাও চলেছে, তার পর চিনা প্রেসিডেন্টের এই সফর হতে চলেছে।

২০১৩ সাল থেকে চিনের প্রেসিডেন্ট পদে রয়েছেন শি জিনপিং। তিনি এর আগে তিন বার ভারত সফর করেছেন। সর্বশেষ সফরটি ছিল ২০১৯ সালের অক্টোবরে। সেই সফরের কয়েক মাস পরেই লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর সামরিক সংঘাত হয় দুই দেশের সেনা জওয়ানদের মধ্যে। যার ফলে দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব পড়ে। সূত্রের খবর, শি জিনপিংয়ের এই সফরের আগে নয়াদিল্লি ও বেজিংয়ের মধ্যে কূটনৈতিক তৎপরতা জোরদার হতে পারে। উচ্চপর্যায়ের আলোচনার জন্য ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও চিন সফর করতে পারেন। যদিও দোভাল কবে নাগাদ বেজিং যাবেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

Post Views: 7

Continue Reading

Previous: ২১ জুলাই সভা ঘিরে ফের বিপাকে মমতা; কালীঘাট তৃণমূলকে সতর্কবার্তা কলকাতা হাইকর্টের
Next: সেবাশ্রয়ে ভ্রূণের লিঙ্গ নির্ধারনের অভিযোগে বাতিল নোদাখালির শেবাশ্রয়ের লাইসেন্স

সম্পর্কিত গল্প

modi-dd.jpg

২০২৭-এর এসসিও সম্মেলন ইসলামাবাদে, মোদীকে আমন্ত্রণের সিদ্ধান্ত পাকিস্তানের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

অবৈধভাবে গরু পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল চারজন গরু পাচারকারী!

Online Desk জুলাই 31, 2026
abhishek-tensed.png

সেবাশ্রয়ে ভ্রূণের লিঙ্গ নির্ধারনের অভিযোগে বাতিল নোদাখালির শেবাশ্রয়ের লাইসেন্স

Online Desk জুলাই 31, 2026

You may have missed

modi-dd.jpg

২০২৭-এর এসসিও সম্মেলন ইসলামাবাদে, মোদীকে আমন্ত্রণের সিদ্ধান্ত পাকিস্তানের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

অবৈধভাবে গরু পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল চারজন গরু পাচারকারী!

Online Desk জুলাই 31, 2026
abhishek-tensed.png

সেবাশ্রয়ে ভ্রূণের লিঙ্গ নির্ধারনের অভিযোগে বাতিল নোদাখালির শেবাশ্রয়ের লাইসেন্স

Online Desk জুলাই 31, 2026
xi-jinping.jpg

গালওয়ান সংঘাতের পর প্রথম ভারত সফরে শি জিনপিং, যোগ দেবেন ব্রিকস সম্মেলনে

Online Desk জুলাই 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.