Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে হতে চলেছে মুক্ত বাণিজ্য চুক্তি

ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে হতে চলেছে মুক্ত বাণিজ্য চুক্তি

Online Desk জানুয়ারি 27, 2026
20260127_105814.jpg

ওঙ্কার ডেস্ক: ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মঙ্গলবার ঐতিহাসিক, মেগা মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) ঘোষণা করতে চলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে টানাপোড়েন এর আবহে এই চুক্তি তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, মুক্ত বাণিজ্য চুক্তি বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সামগ্রিক দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করবে। মঙ্গলবার বৈঠকের মূল বিষয় হিসেবে থাকবে বাণিজ্য, প্রতিরক্ষা ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, অত্যাবশ্যকীয় প্রযুক্তি। সূত্রের খবর, ভারত ও ইউরোপীয় ইউনিয়ন একটি প্রতিরক্ষা কাঠামো চুক্তি এবং একটি কৌশলগত কর্মসূচিও উন্মোচন করতে চলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের উপর নির্ভরতা কমিয়ে অন্যান্য দেশের সঙ্গে ইউরোপ কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক গভীর করতে চাইছে। সেই পরিস্থিতিতে এই নতুন অংশীদারিত্ব হতে চলেছে। এদিনের শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা থাকবেন। প্রসঙ্গত কস্তা এবং ভন ডার লেয়েন কর্তব্য পথে ৭৭তম সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

গত সপ্তাহে ভন ডার লেয়েন বলেছিলেন, ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন একটি ‘ঐতিহাসিক বাণিজ্য চুক্তির’ মুখে রয়েছে। যা হলে দুই বিলিয়ন মানুষের একটি বাজার তৈরি হবে। উল্লেখ্য, ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন ২০০৪ সাল থেকে কৌশলগত অংশীদার। প্রস্তাবিত নিরাপত্তা ও প্রতিরক্ষা অংশীদারিত্ব (এসডিপি) দুই পক্ষের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতাকে সহজ করবে।

Post Views: 59

Continue Reading

Previous: জুলাইয়ে অভ্যুত্থান বিরোধী ভূমিকার জন্য প্রাক্তন পুলিশ কমিশনারকে মৃত্যুদণ্ড
Next: রাজ্যের আবহাওয়া পরিবর্তনের মধ্যেই বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.