Skip to content
এপ্রিল 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • পরমাণু চুক্তি নিয়ে আলোচনা না হলে ফের ইরানে হামলার হুমকি ট্রাম্পের

পরমাণু চুক্তি নিয়ে আলোচনা না হলে ফের ইরানে হামলার হুমকি ট্রাম্পের

Online Desk এপ্রিল 11, 2025
20250408_090548.jpg

ওঙ্কার ডেস্ক: ফের একবার ইরানকে হুমকি দিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারমাণু চুক্তি নিয়ে আলোচনা ব্যর্থ হলে খামেইনির দেশের উপর আক্রমণ নামিয়ে আনা হবে বলে হুঁশিয়ারি দিলেন তিনি।

বুধবার রাতে (ভারতীয় সময় অনুযায়ী) ট্রাম্প বলেন, পরমাণু কর্মসূচি নিয়ে চুক্তিতে পৌঁছোতে হবে খুব তাড়াতাড়ি। হাতে ‘খুব বেশি সময় নেই’ বলে দাবি করেন তিনি। আলোচনা থেকে কোনও সমাধান না মিললে ইরানের উপর সামরিক চাপ বাড়ানো হবে বলে খবর।

উল্লেখ্য, ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া দ্বীপের একটি মার্কিন-ব্রিটিশ সামরিক ঘাঁটিতে ছয়টি বি-২ বোমারু বিমান পাঠানো হয়েছিল গত মার্চ মাসে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বলেছিলেন, ‘এটি সকলের কাছেই একটি বার্তা পাঠায়।’ সেই সঙ্গে ইরানের প্রসঙ্গ টেনে তাঁর সংযোজন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প তো আগেই স্পষ্ট বলেছেন, ইরানের পারমাণু বোমা থাকা উচিত নয়।’

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেছেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরান যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তিতে না পৌঁছায়। তাহলে সেদেশে বোমা হামলা চালানো হবে। যদিও সে সময় তেহরানের তরফেও পাল্টা হুঁশিয়ারি দেওয়া হয়েছিল হোয়াইট হাউসকে। ফের একবার পরমাণু চুক্তি প্রসঙ্গে আলোচনা নিয়ে উত্তাপ বাড়ছে দু দেশের মধ্যে।

Post Views: 75

Continue Reading

Previous: দুই নাবালিকাকে যৌন হেনস্থা! ঘটনায় গ্রেফতার ১
Next: কুম্ভমেলাতেও হামলার পরিকল্পনা ছিল ২৬/১১ এর সন্ত্রাসী রানার

সম্পর্কিত গল্প

peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
randhir-jaisawal.png

ট্রাম্পের ‘হেলহোল’ মন্তব্যের প্রতিক্রিয়া বিদেশ মন্ত্রকের

Online Desk এপ্রিল 23, 2026
convict.jpg

দিল্লিতে আমলা-কন্যাকে ধর্ষণের পর খুন, তার পর হোটেলে গা ঢাকা অভিযুক্তের, অবশেষে গ্রেফতার

Online Desk এপ্রিল 23, 2026

You may have missed

mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
hgf

প্রথম দফায় বঙ্গে রেকর্ড! বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ

Online Desk এপ্রিল 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.