Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • দুই নাবালিকাকে যৌন হেনস্থা! ঘটনায় গ্রেফতার ১

দুই নাবালিকাকে যৌন হেনস্থা! ঘটনায় গ্রেফতার ১

Online Desk এপ্রিল 11, 2025
yty.png

ওঙ্কার ডেস্ক : খাস কলকাতায় আবারও যৌন হেনস্থার অভিযোগ উঠল । বৃহস্পতিবার বেহালার সরশুনায় ঘটনাটি ঘটেছে। অভিযোগ, ঘরে আটকে রেখে ১২ বছরের দুই নাবালিকাকে যৌন হেনস্থা করা হয়েছে । এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশ এক অভিযুক্তকে গ্রেফতার করেছে ।
স্থানীয় সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে খেলতে বেরিয়েছিল দুই নাবালিকা । অনেক সময় চলে যাওয়ার পর বাড়ির লোক খুঁজতে থাকে। সেই সময়ই তারা যৌন হেনস্থার শিকার হয় । শেষমেশ সরশুনার চন্দ্রপল্লীতে একটি ঘর থেকে দু’জনকে উদ্ধার করা হয়।

এই ঘটনায় তদন্তে নেমে শুক্রবার এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম সুখেন। সে ঠাকুরপুকুরের শশিভূষণ রোডের বাসিন্দা। শুক্রবারই তাকে আদালতে তোলা হয়। অভিযোগ, বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ দুই নাবালিকাকে যৌন হেনস্থা করে সুখেন ও তার সঙ্গী কালু। তবে সুখেন ধরা পড়লেও কালু ঘটনার পর থেকেই পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ । দুই যুবকের বিরুদ্ধে শিশু সুরক্ষা আইন (পকসো)-এর ৮ এবং ১০ নম্বর ধারায় মামলা করা হয়েছে।

Post Views: 71

Continue Reading

Previous: মুদ্রা যোজনার ১০ বছর: সবচেয়ে বেশি লোন পেয়েছে কোন রাজ্য?
Next: পরমাণু চুক্তি নিয়ে আলোচনা না হলে ফের ইরানে হামলার হুমকি ট্রাম্পের

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.