Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল আলাস্কা, হতাহতের খবর নেই

জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল আলাস্কা, হতাহতের খবর নেই

Online Desk ডিসেম্বর 7, 2025
alaska.jpg

ওঙ্কার ডেস্ক: গভীর রাতে ভূমিকম্পে কেঁপে উঠল আলাস্কা। কম্পন অনুভূত হয়েছে কানাডার সীমান্তেও। সাম্প্রতিক কালে বিশ্বের বিভিন্ন দেশে ভূমিকম্পের ঘটনা ঘটেছে, যা কার্যত ভূ তাত্বিকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। এই আবহে শনিবার গভীর রাতে কেঁপে উঠল আলাস্কা। এদিনের ভূমিকম্পের মাত্রা ছিল ৭। মার্কিন জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইয়াকুতাত থেকে প্রায় ৯৬ কিলোমিটার উত্তর-পূর্বে। রিপোর্ট অনুসারে জুনো এবং কানাডার সীমান্তবর্তী এলাকায় জোরালো কম্পন অনুভূত হয়েছিল।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, এরাতের ভূমিকম্পে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। কম্পনের পর সুনামির আশঙ্কা নেই বলে জানিয়েছে ইউএসজিএস। ভূমিকম্পের পরে ওই একই এলাকায় ৫.৬ এবং ৫.৩ মাত্রার আরও দু’টি কম্পন অনুভূত হয়েছে। উল্লেখ্য, গত নভেম্বরের ২১ তারিখে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল বাংলাদেশ। তার পর থেকে পদ্মাপাড়ের দেশটিতে একাধিক বার মৃদু কম্পন অনুভূত হয়েছে। গত ১ ডিসেম্বর রাত ১২টা ৫৫ মিনিটে কক্সবাজার, ঢাকা, সিলেট ও চট্টগ্রামে কম্পন অনুভূত হয়েছিল।

বাংলাদেশে ঘটা ভূমিকম্পগুলির মধ্যে ছয়টির উৎসস্থল ছিল নরসিংদী অঞ্চল। বাংলাদেশের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের আধিকারিক রুবাইয়াত কবির সম্প্রতি জানিয়েছেন, বড় ভূমিকম্প হওয়ার পর দেশে যে ছোট ছোট মাত্রার কম্পন অনুভূত হচ্ছে সেগুলি আসলে ‘আফটারশক’।

Post Views: 98

Continue Reading

Previous: গোষ্ঠীদ্বন্দ্বে ফের খুন তৃণমূল কর্মী ! অভিযোগের তীর অনুব্রত-কাজল অনুগামীদের দিকে
Next: সন্দেহভাজন ভোটার নিয়ে রাজ্য কমিশনের তথ্যের সঙ্গে দিল্লি অফিসের হিসেব মিলছে না

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.