Skip to content
এপ্রিল 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • গোষ্ঠীদ্বন্দ্বে ফের খুন তৃণমূল কর্মী ! অভিযোগের তীর অনুব্রত-কাজল অনুগামীদের দিকে

গোষ্ঠীদ্বন্দ্বে ফের খুন তৃণমূল কর্মী ! অভিযোগের তীর অনুব্রত-কাজল অনুগামীদের দিকে

Online Desk ডিসেম্বর 7, 2025
Nanur

আমজাদ আলি শেখ, বর্ধমান : অনুব্রত মণ্ডল ও কাজল শেখের অনুগামীদের গোষ্ঠীদ্বন্দ্বে খুন হলেন রাসবিহারী সর্দার নামে এক তৃণমূল কর্মী। দেহ ময়নাতদন্ত হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে। এরফলে বীরভূম জেলার নানুরে ফের রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে উঠেছে। তৃণমূল কংগ্রেসের অনুব্রত মণ্ডল–ঘনিষ্ঠ গোষ্ঠী ও কাজল শেখ–ঘনিষ্ঠ গোষ্ঠীর পুরনো রেষারেসি আবারও রক্তপাতের দিকে গড়িয়ে গেল। অন্নপূর্ণা পুজোর চাঁদা তোলাকে কেন্দ্র করে সংঘর্ষে খুন হলেন ওই স্থানীয় বাসিন্দা। তাঁর বাড়ি নানুর থানার বাসপাড়া এলাকায়।

নিহতের পরিবার অভিযোগ করছে, “এটি নিছক চাঁদা নিয়ে বিবাদ নয়, বরং দলীয় গোষ্ঠী লড়াইয়ের সরাসরি বহিঃপ্রকাশ।” তাঁদের আরও অভিযোগ, “কাজল শেখের অনুগামী বলেই খুন হলেন রাসবিহারী। তাঁর এক ঘনিষ্ঠ আত্মীয় জানিয়েছেন, “আমরা কাজল শেখের সঙ্গে তৃণমূল করি। সেই কারণেই রাসবিহারীকে খুন করেছে অনুব্রত মণ্ডলের গোষ্ঠীর লোকজন। চাঁদা ছিল শুধু অজুহাত।”

পরিবারের দাবি, রাসবিহারী সর্দার দীর্ঘদিন ধরে কাজল শেখের অনুগামী হিসেবে পরিচিত ছিলেন। আর যাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে, তারা সবাই অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলে এলাকায় পরিচিত। এলাকায় দিনের পর দিন দুই শিবিরের ঝামেলা চলছিল। সবাই জানত পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে।

এদিন বর্ধমান মেডিক্যাল কলেজের মর্গ থেকে রাসবিহারীর দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে । শোকে স্তব্ধ হয়ে পড়ে গোটা বাসাপাড়া। আসন্ন বিধানসভা ভোটের আগে রাজনৈতিক লড়াইয়ের বলি হলেন তৃণমূলের এক নিরীহ কর্মী। তবে এই ধরনের ঘটনা নানুরে নতুন নয়। বারবারই দলীয় গোষ্ঠীদ্বন্দ্বের কারণে রক্তপাতের অভিযোগ উঠেছে।

Post Views: 171

Continue Reading

Previous: লালমাটির সুর, লোকসংস্কৃতির গন্ধ আর শীতের ভিড়ে ঝাড়গ্রামের রবীন্দ্র পার্কে জমজমাট পর্যটনমেলা, উদ্বোধনে রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা
Next: জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল আলাস্কা, হতাহতের খবর নেই

সম্পর্কিত গল্প

voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
hgf

প্রথম দফায় বঙ্গে রেকর্ড! বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ

Online Desk এপ্রিল 23, 2026

You may have missed

mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
hgf

প্রথম দফায় বঙ্গে রেকর্ড! বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ

Online Desk এপ্রিল 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.