Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • মার্কিন যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষার ঝড়, বাতিল ১৩,০০০ বিমান

মার্কিন যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষার ঝড়, বাতিল ১৩,০০০ বিমান

Online Desk জানুয়ারি 25, 2026
20260125_115459.jpg

ওঙ্কার ডেস্ক: ভয়াবহ তুষার ঝড় মার্কিন মুলুকে। বিপর্যয়ের ফলে শনিবার হাজার হাজার বিমান বাতিল করা হয়েছে। তুষার ঝড়ের ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন বহু এলাকায়। এ ছাড়া রাস্তায় বরফ জমার কারণে ব্যাহত হচ্ছে যান চলাচলও।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, শনিবার ও রবিবার মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় ১৩,০০০ বিমান বাতিল করা হয়েছে। ওকলাহোমা সিটির উইল রজার্স আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শনিবার যে সমস্ত ফ্লাইট ওড়ার কথা ছিল, তার সবগুলিই বাতিল করা হয়। রবিবার সকালের সমস্ত উড়ানও বাতিল করা হয়েছে। উল্লেখ্য, তুষার ঝড়ের কবলে নিউ মেক্সিকো থেকে নিউ ইংল্যান্ডের মানুষ। রিপোর্ট অনুসারে, প্রায় ১৪ কোটি মানুষ বিপর্যয়ের সম্মুখীন। যা মার্কিন যুক্তরাষ্ট্রের জনসংখ্যার ৪০ শতাংশেরও বেশি। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের পূর্বাভাস, শনিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণের রকি পর্বতমালা থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তৃত এলাকায় ভারী তুষারপাত, শিলাবৃষ্টি এবং জমাট বাঁধা বৃষ্টি হবে। হাওয়া অফিস সাধারণ মানুষকে প্রচণ্ড শীতের বিষয়েও সতর্ক করেছে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিসের আবহাওয়াবিদ অ্যালিসন স্যান্টোরেলি বলেন, ‘তুষার এবং বরফ গলতে অনেক বেশি সময় লাগবে। শিগগিরই সমস্যার সমাধান হবে না।।’ এমন বিপর্যয়ের মুখে প্রায় এক ডজন রাজ্যে জরুরি অবস্থা ঘোষণার অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরও কয়েকটি রাজ্যের জন্যও এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে। হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম বলেন, ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি বেশ কয়েকটি রাজ্যে প্রয়োজনীয় সামগ্রী, কর্মী এবং উদ্ধারকারী দল পাঠিয়েছে।

Post Views: 226

Continue Reading

Previous: বিক্ষোভকারীকে গুলি করে বিতর্কে মার্কিন অভিবাসন দফতর
Next: বিশ্বকাপ থেকে বাদ পড়ে ইউনুস সরকারকে দোষারোপ বিসিবির

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.