Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • বিশ্বকাপ থেকে বাদ পড়ে ইউনুস সরকারকে দোষারোপ বিসিবির

বিশ্বকাপ থেকে বাদ পড়ে ইউনুস সরকারকে দোষারোপ বিসিবির

Online Desk জানুয়ারি 25, 2026
20260125_123725.jpg

ওঙ্কার ডেস্ক: আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়েছে বাংলাদেশ। এর ফলে ক্রীড়া বিশেষজ্ঞরা মনে করছেন, আইসিসি বাংলাদেশকে অনুদান বন্ধ করে দিতে পারে। সেই সঙ্গে কড়া শাস্তিও হতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। এই আবহে কিছুটা দায় ঝাড়ার চেষ্টা করলেন সে দেশের ক্রিকেট বোর্ডের পরিচালক আমজাদ হোসেন। ভারতে না খেলতে আসার পিছনে ইউনুস সরকারকে দায়ী করলেন তিনি।

আমজাদ হোসেন সংবাদ মাধ্যমকে বলেন, ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত সরকারের। বিসিবি খেলতে চেয়েছিল। কিন্তু সরকারের কাছ থেকে না ছাড়পত্র পাওয়ায় খেলতে যাওয়া সম্ভব হচ্ছে না। তবে আইসিসির সিদ্ধান্ত তারা মেনে নিচ্ছেন বলে জানিয়েছেন আমজাদ। এ বিষয়ে নতুন করে আর কোনও আবেদন করা হবে না। তাঁর কথায়, ‘আমাদের সরকারের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল যে, ভারতে বিশ্বকাপ খেলা আমাদের দলের জন্য নিরাপদ হবে না। আমরা আমাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজন করার জন্য আইসিসিকে অনুরোধ করেছিলাম, কিন্তু আইসিসি তাতে রাজি হয়নি। এই বিষয়ে আমাদের কিছু করার নেই। এটা নিরাপত্তার কারণে সরকারের পক্ষ থেকে নেওয়া একটি সিদ্ধান্ত।’

আমজাদ আরও বলেন, ‘আমরা বেশ কয়েকটা বৈঠক করেছি সরকারের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে। মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, পরিস্থিতির পরিবর্তন না হলে বাংলাদেশ বিশ্বকাপে অংশগ্রহণ করবে না। সরকারের তরফে তা আমাদের জানিয়ে দেওয়া হয়।’ উল্লেখ্য, আইপিএল থেকে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। কলকাতা নাইট রাইডার্স ওই খেলোয়াড়কে নিলামে কিনেছিল। বোর্ডের নির্দেশ মেনে শাহরুখের দল মুস্তাফিজুরকে বাদ দেয়। তার পর থেকেই বিতর্কের সূত্রপাত হয়। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের তিনটি ম্যাচ কলকাতায় এবং একটি ম্যাচ মুম্বইয়ে হওয়ার কথা ছিল। নিরাপত্তাত কারণ দেখিয়ে বাংলাদেশ ম্যাচগুলি শ্রীলঙ্কায় সরানোর জন্য আইসিসির কাছে আবেদন করেছিল।

Post Views: 263

Continue Reading

Previous: মার্কিন যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষার ঝড়, বাতিল ১৩,০০০ বিমান
Next: চিনের সঙ্গে বাণিজ্য, কানাডার উপর ১০০ শতাংশ শুল্ক চাপানোর হুমকি ট্রাম্পের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.