Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • চিনের সঙ্গে বাণিজ্য, কানাডার উপর ১০০ শতাংশ শুল্ক চাপানোর হুমকি ট্রাম্পের

চিনের সঙ্গে বাণিজ্য, কানাডার উপর ১০০ শতাংশ শুল্ক চাপানোর হুমকি ট্রাম্পের

Online Desk জানুয়ারি 25, 2026
trump.jpg

ওঙ্কার ডেস্কঃ চিনের সঙ্গে হাত মেলালে, কোনও বাণিজ্য চুক্তি করলে কানাডার জন্য শাস্তি ঘোষণা ট্রাম্পের। শনিবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, চিনের সঙ্গে কোনও বাণিজ্য চুক্তি হলে, তাৎক্ষণিকভাবে আমেরিকায় প্রবেশ করা সমস্ত ক্যানাডিয়ান পণ্যের উপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, চিনের জন্য পণ্য পাঠাতে কানাডাকে যদি ‘ড্রপ অফ পোর্ট’ হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করেন মার্ক কর্নি, তবে তা ভয়াবহ পরিণতি ডেকে আনবে। চিন কানাডাকে ‘গিলে খেয়ে ফেলবে’। ট্রাম্প স্পষ্ট করে জানান, চিনের সঙ্গে কোনও চুক্তি হলে, কানাডার সমস্ত পণ্যের উপর ১০০ শতাংশ শুল্ক বসানো হবে।
এটাই প্রথম নয়, আগেও কানাডার পণ্যের উপর শুল্ক আরোপের পথে হেঁটেছেন আমেরিকা। এবার চিনের সঙ্গে দোস্তি করলে শুল্ক বাড়ানোর কড়া হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। দাভোসে ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের মঞ্চে দাঁড়িয়ে ট্রাম্পের আগ্রাসী নীতির সমালোচনা করেছিলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কর্নি। গ্রিনল্যান্ডে আমেরিকার ‘গোল্ডেন ডোম’ তৈরির প্রস্তাবেরও তীব্র বিরোধিতা করেছিল কানাডা। তারপর থেকেই কানাডার উপর ক্ষিপ্ত ছিলেন ট্রাম্প।
ট্রাম্পের দাবি, আমেরিকার কাছ থেকে বহু সুবিধা পেয়ে থাকে কানাডা। তাই কানাডাকে আমেরিকার কাছে কৃতজ্ঞ থাকা উচিত। কিন্তু সেই কানাডাই এখন চিনের সঙ্গে একটি বাণিজ্য চুক্তির পথে এগোচ্ছে, যা একটি ‘চরম ভুল সিদ্ধান্ত’।
কর্নি জানান, বাণিজ্য সংক্রান্ত বাধা কমানো এবং শুল্ক হ্রাস করার লক্ষ্যেই দুই দেশ একটি গুরুত্বপূর্ণ চুক্তিতে পৌঁছেছে। এই চুক্তি অনুযায়ী, মাত্র ৬.১ শতাংশ শুল্ক দিয়ে চিন থেকে প্রায় ৪৯ হাজার বৈদ্যুতিন গাড়ি আমদানি করবে কানাডা। এরপরই সুর চড়ান ট্রাম্প।

Post Views: 195

Continue Reading

Previous: বিশ্বকাপ থেকে বাদ পড়ে ইউনুস সরকারকে দোষারোপ বিসিবির
Next: কেএসএস প্রোডাকশনস অ্যান্ড এন্টারটেইনমেন্টের সাহসী জোম্বি হরর-কমেডি ছবি ‘জোর’, বাংলা থেকে জাতীয় মঞ্চে এক নতুন অধ্যায়

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.