Skip to content
অক্টোবর 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • বিনোদন
  • কেএসএস প্রোডাকশনস অ্যান্ড এন্টারটেইনমেন্টের সাহসী জোম্বি হরর-কমেডি ছবি ‘জোর’, বাংলা থেকে জাতীয় মঞ্চে এক নতুন অধ্যায়

কেএসএস প্রোডাকশনস অ্যান্ড এন্টারটেইনমেন্টের সাহসী জোম্বি হরর-কমেডি ছবি ‘জোর’, বাংলা থেকে জাতীয় মঞ্চে এক নতুন অধ্যায়

Online Desk জানুয়ারি 25, 2026
Jor.jpg

নিজস্ব সংবাদদাতা : বাংলার অন্যতম প্রগতিশীল ও সৃজনশীল প্রোডাকশন হাউস কেএসএস প্রোডাকশনস অ্যান্ড এন্টারটেইনমেন্ট তাদের আসন্ন হিন্দি জোম্বি হরর-কমেডি ছবি ‘জোর’-এর মাধ্যমে জাতীয় স্তরে এক গুরুত্বপূর্ণ উপস্থিতি জানাতে চলেছে। আগামী ৬ ফেব্রুয়ারি প্যান-ইন্ডিয়া থিয়েট্রিক্যাল রিলিজের জন্য নির্ধারিত এই ছবিটি ইউএফও-র বিস্তৃত দেশজুড়ে ডিস্ট্রিবিউশনের মাধ্যমে মুক্তি পাবে। এই প্রকল্পের মাধ্যমে আঞ্চলিক সিনেমার গণ্ডি পেরিয়ে মূলধারার ভারতীয় জঁর-সিনেমায় দৃঢ় পদক্ষেপ নিচ্ছে কেএসএস প্রোডাকশনস।

প্রযোজক কান সিং সোধা, পরিচালক গৌরব দত্ত এবং ক্রিয়েটিভ প্রোডিউসার শান চক্রবর্তী-র নেতৃত্বে নির্মিত ‘জোর’- হরর, কমেডি, অ্যাকশন ও সামাজিক ব্যঙ্গের সংমিশ্রণে এক ব্যতিক্রমী ছবি। দিল্লিতে হঠাৎ ঘটে যাওয়া এক জোম্বি আউটব্রেককে কেন্দ্র করে ছবির গল্প আবর্তিত হয়েছে একটি হাই-রাইজ বিল্ডিংয়ের ভেতরে, যেখানে কিছু অপ্রত্যাশিত মানুষ আতঙ্ক, বিশৃঙ্খলা ও নিজেদের মানবিক দ্বন্দ্বের মুখোমুখি হয়। সমসাময়িক ভারতীয় শহুরে বাস্তবতার প্রেক্ষাপটে নির্মিত এই কাহিনি দর্শকদের জন্য একদিকে রোমাঞ্চকর, অন্যদিকে গভীরভাবে বিনোদনমূলক অভিজ্ঞতা তুলে ধরে।

ছবিতে অভিনয় করেছেন ঋষভ চাড্ডা, আকাশ মাখিজা, সোনম আরোরা, জয় সেনগুপ্ত, প্রান্তিকা দাস, কাভ্যা কাশ্যপ, রিকি তিওয়ারি, শেখর কাঞ্জিলাল ও বিজয় সিং—এক শক্তিশালী তারকাবহুল দল, যাঁদের অভিনয়ে গল্পে যুক্ত হয়েছে আবেগ, রসিকতা ও চরিত্রগত গভীরতা।

কেএসএস প্রোডাকশনস অ্যান্ড এন্টারটেইনমেন্ট-এর প্রতিষ্ঠাতা-পরিচালক কান সিং সোধা ইতিমধ্যেই তাঁর সৃজনশীল যাত্রায় স্বাক্ষর রেখেছেন পুরস্কারপ্রাপ্ত স্বল্পদৈর্ঘ্য ছবি, বাংলা ও হিন্দি ফিচার ফিল্ম এবং উল্লেখযোগ্য অভিনয় প্রকল্পের মাধ্যমে।

‘জোর’-এর মাধ্যমে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জঁর-ভিত্তিক সিনেমায় প্রবেশ করছেন, যেখানে ভারতীয় প্রেক্ষাপটে জোম্বি গল্পকে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে—হিউমার, ব্যঙ্গ ও মানবিক আবেগের সমন্বয়ে, পাশাপাশি শক্তিশালী বাণিজ্যিক আবেদন বজায় রেখে।
‘জোর’-এর মাধ্যমে কেএসএস প্রোডাকশনস অ্যান্ড এন্টারটেইনমেন্ট আবারও তাদের সাহসী, মৌলিক ও সাংস্কৃতিকভাবে প্রাসঙ্গিক সিনেমা নির্মাণের প্রতিশ্রুতি পুনরায় তুলে ধরল—যা বাংলার সৃজনশীল সংবেদনশীলতাকে বহন করে নিয়ে যাচ্ছে জাতীয় থিয়েট্রিক্যাল মঞ্চে।

Continue Reading

Previous: চিনের সঙ্গে বাণিজ্য, কানাডার উপর ১০০ শতাংশ শুল্ক চাপানোর হুমকি ট্রাম্পের
Next: আরও খারাপ কিছু হতে পারত, মিনেসোটায় যুবকের মৃত্যুতে বার্তা মার্কিন প্রেসিডেন্টের

সম্পর্কিত গল্প

daler-mehendi.webp

দালের মেহেন্দির কাছে ক্ষমা চাইলেন উত্তরাখণ্ডের মন্ত্রী, বিতর্ক মেটাতে উদ্যোগী মিকা সিং

Online Desk অক্টোবর 26, 2026
New-Project-21.webp

গুলি-কাণ্ডের পর প্রথম প্রতিক্রিয়া টাইগারের, জানালেন কারও সঙ্গে তাঁর শত্রুতা নেই

Online Desk অক্টোবর 25, 2026
1000398513.jpg

দিল্লিতে দিলজিতের কনসার্ট বাতিলের জল্পনার মাঝে মুখ খুললেন গায়ক, জানালেন ‘৩০ তারিখ দেখা হচ্ছে’

Online Desk অক্টোবর 24, 2026

You may have missed

New-Project-74.webp

অন্ধ্র উপকূলে ল্যান্ডফল সম্পন্ন ঘূর্ণিঝড় অর্ণবের, প্রাণ হারালেন ৫, সরানো হল ১ লক্ষ ৮০ হাজারের বেশি মানুষকে

Online Desk অক্টোবর 28, 2026
New-Project-73.webp

মাঝরাতে হোগল নদীর বাঁধে ধস, বাসন্তীতে নদীগর্ভে বিলীন ১০-১২টি বাড়ি, গৃহহীন বহু পরিবার

Online Desk অক্টোবর 28, 2026
New-Project-72.webp

হাত বাঁধা অবস্থায় কীভাবে বন্দুক ছিনতাই? গাইঘাটা এনকাউন্টার নিয়ে এবার প্রশ্ন তুলল নিহতের পরিবার, দাবি ক্ষতিপূরণের

Online Desk অক্টোবর 28, 2026
Microsoft-AI-Collaboration-Ecosystem.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 28, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.