Skip to content
অক্টোবর 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • বিনোদন
  • দিল্লিতে দিলজিতের কনসার্ট বাতিলের জল্পনার মাঝে মুখ খুললেন গায়ক, জানালেন ‘৩০ তারিখ দেখা হচ্ছে’

দিল্লিতে দিলজিতের কনসার্ট বাতিলের জল্পনার মাঝে মুখ খুললেন গায়ক, জানালেন ‘৩০ তারিখ দেখা হচ্ছে’

Online Desk অক্টোবর 24, 2026
1000398513.jpg

ওঙ্কার ডেস্ক: দিলজিৎ দোসাঞ্জের দিল্লির কনসার্ট ঘিরে গত দু’দিন ধরে জল্পনা তুঙ্গে। টিকিট বিক্রি চললেও নিরাপত্তার কারণে অনুষ্ঠান বাতিল হতে পারে বলে খবর ছড়িয়েছিল। এমনকি দিল্লি পুলিশের তরফে টিকিট বিক্রির সংস্থা ‘বুক মাই শো’-কে চিঠি দিয়ে কনসার্ট বাতিলের কথা জানানো হয়েছে বলেও দাবি করা হয়। এই খবর সামনে আসতেই শুরু হয় বিতর্ক। এবার সেই জল্পনা নিয়ে মুখ খুললেন গায়ক দিলজিৎ। সামাজিক মাধ্যমে ভিডিও বার্তায় তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, ৩০ অক্টোবর দিল্লিতে ভক্তদের সঙ্গে দেখা হচ্ছে।

দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে দিলজিতের কনসার্ট হওয়ার কথা। ‘বুক মাই শো’-এর মাধ্যমে ইতিমধ্যেই চড়া দামে টিকিট বিক্রি হয়েছে। কিন্তু বৃহস্পতিবার খবর ছড়ায়, নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে দিল্লি পুলিশ অনুষ্ঠানের অনুমতি দেয়নি।
আরও দাবি করা হয়, দিল্লি পুলিশের দক্ষিণ জেলার ডেপুটি কমিশনারের দফতর থেকে বুক মাই শো-কে চিঠি পাঠানো হয়েছে। তাতে অনুষ্ঠান বাতিলের কথা জানানো হয়েছিল বলে খবর ছড়ায়। এই খবর সামনে আসার পর গায়কের পাশে দাঁড়ান ‘ককরোচ’ প্রধান অভিজিৎ দীপকে। কনসার্ট বাতিলের জল্পনা নিয়ে প্রশ্ন তোলে আম আদমি পার্টিও।

তবে শুক্রবার রাতে জানা যায়, ৩০ অক্টোবরের অনুষ্ঠান বাতিল হয়নি। এর পরেও বিতর্ক থামেনি। এত দিন এই বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি দিলজিৎ। সামাজিক মাধ্যমে একটি ভিডিও বার্তায় দিলজিৎ কনসার্ট বাতিলের জল্পনাকে কটাক্ষ করেন। তাঁর বক্তব্য, অনুষ্ঠান নিয়ে ইতিমধ্যেই বহু রিল তৈরি হয়েছে। সামাজিক মাধ্যমে একের পর এক পোস্টও করা হয়েছে। সংবাদমাধ্যমেও শুরু হয়েছে বিতর্ক। দিলজিৎ বলেন, কোনও সিদ্ধান্তে পৌঁছনোর আগে প্রকৃত তথ্য জেনে নেওয়া উচিত। পুরো ঘটনা না জেনেই অযথা হইচই করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। তাঁর কথায়, বিতর্ক চলছেই। পাশাপাশি একের পর এক টুইটও করা হচ্ছে।
ব্যঙ্গের সুরে গায়ক আরও বলেন, দিনটি সুন্দর বলেই তিনি লাইভে এসেছেন। তাঁর অনেক কথা বলার ছিল। অথচ তাঁকে ঘিরে নানা রিল তৈরি হচ্ছে, পোস্ট করা হচ্ছে এবং বিতর্ক জিইয়ে রাখা হচ্ছে।

Continue Reading

Previous: লোহার রডের আঘাতে বৃদ্ধের মৃত্যু, পলাতক ছেলে, চাঞ্চল্য চাপড়ায়
Next: স্টিফ পারসন সিনড্রোম: লক্ষণ, চিকিৎসা ও উপশমের উপায়:

সম্পর্কিত গল্প

1000398524.jpg

প্রশিক্ষণ চলাকালীন মাঝআকাশে দুই সামরিক বিমানের সংঘর্ষ! ফিলিপিন্সে মৃত ৪ পাইলট

Online Desk অক্টোবর 24, 2026
New-Project-5.webp

মালবহালে আগ্নেয়াস্ত্র-সহ যুবক গ্রেফতার, বড় অপরাধের ছক বানচাল পুলিশের

Online Desk অক্টোবর 24, 2026
New-Project-4.webp

লোহার রডের আঘাতে বৃদ্ধের মৃত্যু, পলাতক ছেলে, চাঞ্চল্য চাপড়ায়

Online Desk অক্টোবর 24, 2026

You may have missed

1000398524.jpg

প্রশিক্ষণ চলাকালীন মাঝআকাশে দুই সামরিক বিমানের সংঘর্ষ! ফিলিপিন্সে মৃত ৪ পাইলট

Online Desk অক্টোবর 24, 2026
New-Project-5.webp

মালবহালে আগ্নেয়াস্ত্র-সহ যুবক গ্রেফতার, বড় অপরাধের ছক বানচাল পুলিশের

Online Desk অক্টোবর 24, 2026
Untitled.png

স্টিফ পারসন সিনড্রোম: লক্ষণ, চিকিৎসা ও উপশমের উপায়:

Online Desk অক্টোবর 24, 2026
1000398513.jpg

দিল্লিতে দিলজিতের কনসার্ট বাতিলের জল্পনার মাঝে মুখ খুললেন গায়ক, জানালেন ‘৩০ তারিখ দেখা হচ্ছে’

Online Desk অক্টোবর 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.