Skip to content
অক্টোবর 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • আন্তর্জাতিক
  • প্রশিক্ষণ চলাকালীন মাঝআকাশে দুই সামরিক বিমানের সংঘর্ষ! ফিলিপিন্সে মৃত ৪ পাইলট

প্রশিক্ষণ চলাকালীন মাঝআকাশে দুই সামরিক বিমানের সংঘর্ষ! ফিলিপিন্সে মৃত ৪ পাইলট

Online Desk অক্টোবর 24, 2026
1000398524.jpg

ওঙ্কার ডেস্ক: প্রশিক্ষণ চলাকালীন ভয়াবহ বিমান দুর্ঘটনা ফিলিপিন্সে। দুটি সামরিক প্রশিক্ষণ বিমান ভেঙে পড়ে মৃত্যু হয়েছে চার পাইলটের। শুক্রবার ম্যানিলার দক্ষিণে একটি বিমানঘাঁটিতে এই দুর্ঘটনা ঘটে। ফিলিপিন্সের সামরিক বাহিনীর বিবৃতি উদ্ধৃত করে এই খবর জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

ফিলিপিন্স বিমানবাহিনী জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বিমান দুটি ছিল SF-260 মডেলের প্রশিক্ষণ বিমান। বাতাঙ্গাস প্রদেশের ফার্নান্দো বিমানঘাঁটিতে প্রশিক্ষণ চলাকালীন সেগুলি ভেঙে পড়ে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মাঝআকাশেই বিমান দুটির সংঘর্ষ হয়। এরপর সেগুলি বিমানঘাঁটির চৌহদ্দির মধ্যেই ভেঙে পড়ে। এই ঘটনায় চার পাইলটের মৃত্যু হলেও অন্য কারও হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত SF-260 মডেলের সমস্ত প্রশিক্ষণ বিমান সাময়িকভাবে ওড়ানো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ফিলিপিন্স বিমানবাহিনী।

উল্লেখ্য এর আগে ফিলিপিন্সে SF-260 মডেলের প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে পড়েছিল। চলতি বছরের মে মাসে দেশের উত্তরাঞ্চলের একটি পার্বত্য এলাকায় এই মডেলের একটি বিমান ভেঙে পড়ে। সেই ঘটনায় দুই পাইলটের মৃত্যু হয়েছিল। ২০২৩ সালেও প্রশিক্ষণ চলাকালীন একটি SF-260 TP Marchetti বিমান দুর্ঘটনার কবলে পড়ে। ওই ঘটনায় প্রাণ হারান দুই পাইলট। ২০১৭ সালে ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলের মারাউই শহরে সামরিক অভিযান চলাকালীন SF-260 বিমান ব্যবহার করেছিল দেশটির সেনাবাহিনী। ইসলামিক স্টেটের প্রতি অনুগত জঙ্গিরা শহরের কয়েকটি অংশ দখল করে নেওয়ার পর সেখানে কয়েক মাস ধরে বিমান হামলা চালানো হয়েছিল। সেই অভিযানের সময়ও এই মডেলের বিমান ব্যবহার করা হয়েছিল বলে জানা গিয়েছে। এবার প্রশিক্ষণ চলাকালীন একই ধরনের বিমানের দুর্ঘটনায় চার পাইলটের মৃত্যু ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

Continue Reading

Previous: মালবহালে আগ্নেয়াস্ত্র-সহ যুবক গ্রেফতার, বড় অপরাধের ছক বানচাল পুলিশের
Next: মার্কিন মুলুকে গ্রেফতার হরিয়ানার কুখ্যাত গ্যাংস্টার হিমাংশু ভাউ, অভিযুক্ত ছিলেন একাধিক খুনের মামলায়

সম্পর্কিত গল্প

New-Project-6.webp

বিজয়া দশমীতে বাড়িতে একা পেয়ে কিশোরীকে অপহরণ করে গণধর্ষণ! ৭ অভিযুক্তের মধ্যে ৩ নাবালক

Online Desk অক্টোবর 24, 2026
1000398525.avif

মার্কিন মুলুকে গ্রেফতার হরিয়ানার কুখ্যাত গ্যাংস্টার হিমাংশু ভাউ, অভিযুক্ত ছিলেন একাধিক খুনের মামলায়

Online Desk অক্টোবর 24, 2026
New-Project-5.webp

মালবহালে আগ্নেয়াস্ত্র-সহ যুবক গ্রেফতার, বড় অপরাধের ছক বানচাল পুলিশের

Online Desk অক্টোবর 24, 2026

You may have missed

New-Project-6.webp

বিজয়া দশমীতে বাড়িতে একা পেয়ে কিশোরীকে অপহরণ করে গণধর্ষণ! ৭ অভিযুক্তের মধ্যে ৩ নাবালক

Online Desk অক্টোবর 24, 2026
1000398525.avif

মার্কিন মুলুকে গ্রেফতার হরিয়ানার কুখ্যাত গ্যাংস্টার হিমাংশু ভাউ, অভিযুক্ত ছিলেন একাধিক খুনের মামলায়

Online Desk অক্টোবর 24, 2026
1000398524.jpg

প্রশিক্ষণ চলাকালীন মাঝআকাশে দুই সামরিক বিমানের সংঘর্ষ! ফিলিপিন্সে মৃত ৪ পাইলট

Online Desk অক্টোবর 24, 2026
New-Project-5.webp

মালবহালে আগ্নেয়াস্ত্র-সহ যুবক গ্রেফতার, বড় অপরাধের ছক বানচাল পুলিশের

Online Desk অক্টোবর 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.