Skip to content
অক্টোবর 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • মালবহালে আগ্নেয়াস্ত্র-সহ যুবক গ্রেফতার, বড় অপরাধের ছক বানচাল পুলিশের

মালবহালে আগ্নেয়াস্ত্র-সহ যুবক গ্রেফতার, বড় অপরাধের ছক বানচাল পুলিশের

Online Desk অক্টোবর 24, 2026
New-Project-5.webp

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: বড়সড় অপরাধের পরিকল্পনা ভেস্তে দিল পুলিশ। মালবহাল মাঠ থেকে দেশি বন্দুক ও তাজা কার্তুজ-সহ এক যুবককে গ্রেফতার করল রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ। ধৃতের নাম গোবিন্দা যাদব (২২)। বাড়ি ঝাড়খণ্ডের মেহিজাম এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রূপনারায়ণপুরের মালবহাল মাঠে এক দুষ্কৃতী অস্ত্র নিয়ে লুকিয়ে রয়েছে, এমন গোপন খবর পায় পুলিশ। খবর পেয়েই ফাঁড়ির ইনচার্জ সুমঙ্গল সরকারের নেতৃত্বে একটি বিশেষ দল মাঠে অভিযান চালায়। চারপাশ থেকে ঘিরে ফেলে হাতেনাতে ধরা হয় গোবিন্দাকে। তল্লাশিতে তার কাছ থেকে একটি দেশি বন্দুক ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ধৃত গোবিন্দার নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। কয়েক মাস আগে আছড়া এলাকায় সংঘর্ষের সময় শূন্যে গুলি চালানোর ঘটনাতেও তার নাম জড়িয়েছিল। পুলিশের অনুমান, কোনও বড় অপরাধের উদ্দেশ্যেই সে অস্ত্র নিয়ে মাঠে জড়ো হয়েছিল।

আজ ধৃতকে আসানসোল আদালতে পাঠানো হয়েছে। অস্ত্র কোথা থেকে পেল এবং এর পিছনে কোনও বড় চক্র রয়েছে কি না, তা জানতে ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে রূপনারায়ণপুর ফাঁড়ি।

Continue Reading

Previous: স্টিফ পারসন সিনড্রোম: লক্ষণ, চিকিৎসা ও উপশমের উপায়:
Next: প্রশিক্ষণ চলাকালীন মাঝআকাশে দুই সামরিক বিমানের সংঘর্ষ! ফিলিপিন্সে মৃত ৪ পাইলট

সম্পর্কিত গল্প

New-Project-6.webp

বিজয়া দশমীতে বাড়িতে একা পেয়ে কিশোরীকে অপহরণ করে গণধর্ষণ! ৭ অভিযুক্তের মধ্যে ৩ নাবালক

Online Desk অক্টোবর 24, 2026
1000398525.avif

মার্কিন মুলুকে গ্রেফতার হরিয়ানার কুখ্যাত গ্যাংস্টার হিমাংশু ভাউ, অভিযুক্ত ছিলেন একাধিক খুনের মামলায়

Online Desk অক্টোবর 24, 2026
1000398524.jpg

প্রশিক্ষণ চলাকালীন মাঝআকাশে দুই সামরিক বিমানের সংঘর্ষ! ফিলিপিন্সে মৃত ৪ পাইলট

Online Desk অক্টোবর 24, 2026

You may have missed

New-Project-6.webp

বিজয়া দশমীতে বাড়িতে একা পেয়ে কিশোরীকে অপহরণ করে গণধর্ষণ! ৭ অভিযুক্তের মধ্যে ৩ নাবালক

Online Desk অক্টোবর 24, 2026
1000398525.avif

মার্কিন মুলুকে গ্রেফতার হরিয়ানার কুখ্যাত গ্যাংস্টার হিমাংশু ভাউ, অভিযুক্ত ছিলেন একাধিক খুনের মামলায়

Online Desk অক্টোবর 24, 2026
1000398524.jpg

প্রশিক্ষণ চলাকালীন মাঝআকাশে দুই সামরিক বিমানের সংঘর্ষ! ফিলিপিন্সে মৃত ৪ পাইলট

Online Desk অক্টোবর 24, 2026
New-Project-5.webp

মালবহালে আগ্নেয়াস্ত্র-সহ যুবক গ্রেফতার, বড় অপরাধের ছক বানচাল পুলিশের

Online Desk অক্টোবর 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.