Skip to content
অক্টোবর 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • আন্তর্জাতিক
  • মার্কিন মুলুকে গ্রেফতার হরিয়ানার কুখ্যাত গ্যাংস্টার হিমাংশু ভাউ, অভিযুক্ত ছিলেন একাধিক খুনের মামলায়

মার্কিন মুলুকে গ্রেফতার হরিয়ানার কুখ্যাত গ্যাংস্টার হিমাংশু ভাউ, অভিযুক্ত ছিলেন একাধিক খুনের মামলায়

Online Desk অক্টোবর 24, 2026
1000398525.avif

ওঙ্কার ডেস্ক: ভারতের অন্যতম মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার হিমাংশু ভাউকে গ্রেফতার করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। হরিয়ানার এই অপরাধী একাধিক গুরুতর মামলায় অভিযুক্ত। তার বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা এবং তোলাবাজির মতো অভিযোগ রয়েছে। দিল্লি ও হরিয়ানায় তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে।

পুলিশের দাবি, বিদেশে থেকেও অপরাধের নেটওয়ার্ক চালাত হিমাংশু। দিল্লি, হরিয়ানা এবং পঞ্জাবজুড়ে তার নেটওয়ার্ক সক্রিয় ছিল বলে তদন্তকারীদের দাবি।ভারতীয় তদন্তকারী সংস্থাগুলির আবেদনের ভিত্তিতে ২০২৩ সালের অগস্টে তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিস জারি করা হয়। জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ), দিল্লি পুলিশ এবং হরিয়ানা পুলিশের ওয়ান্টেড তালিকাতেও তার নাম ছিল। এদিকে, হরিয়ানার আরও এক গ্যাংস্টার নীরজ ফরিদপুরিয়াকে লাস ভেগাস থেকে গ্রেফতারের খবর সামনে এসেছে। হরিয়ানা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) সূত্রে এই তথ্য জানা গিয়েছে।

কে এই হিমাংশু ভাউ? ২০০২ সালে জন্ম হিমাংশু ভাউয়ের। তার আসল নাম হিমাংশু রিতোলিয়া। হরিয়ানার রোহতক জেলার রিতোলি গ্রামের বাসিন্দা সে। অল্প বয়সেই হরিয়ানার সংগঠিত অপরাধজগতের পরিচিত মুখ হয়ে ওঠে হিমাংশু। তদন্তকারীদের দাবি, কিশোর বয়সেই অপরাধজগতে পা রাখে সে। ২০২০ সালে অন্য আবাসিকদের সঙ্গে একটি কিশোর সংশোধনাগার থেকে পালিয়ে যায় হিমাংশু। খুন, খুনের চেষ্টা, তোলাবাজি, বেআইনি অস্ত্র রাখা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মতো একাধিক মামলায় তার নাম জড়িয়েছে। পুলিশের অভিযোগ, বিদেশে থেকেও ভারতের সহযোগীদের সঙ্গে যোগাযোগ রেখে অপরাধমূলক কাজকর্ম চালিয়ে যেত সে।

হিমাংশু ভাউয়ের সঙ্গে নীরজ বাওয়ানা গ্যাংয়ের যোগ রয়েছে বলে জানা যায়। লরেন্স বিষ্ণোই-গোল্ডি ব্রার গোষ্ঠীর সঙ্গেও তার গ্যাংয়ের দীর্ঘদিনের হিংসাত্মক সংঘাত রয়েছে বলে অভিযোগ। দিল্লি ও হরিয়ানায় বেশ কয়েকটি আলোচিত গুলি চালানো এবং খুনের ঘটনায় হিমাংশু ভাউ ও তার গ্যাংয়ের সদস্যদের যোগ থাকার অভিযোগ উঠেছে। এর মধ্যে দিল্লির একটি বার্গার কিং আউটলেটে খুনের ঘটনা রয়েছে। ইউটিউবার এলভিশ যাদবের বাড়ির বাইরেও গুলি চালানোর ঘটনায় তাদের নাম জড়িয়েছে।

Continue Reading

Previous: প্রশিক্ষণ চলাকালীন মাঝআকাশে দুই সামরিক বিমানের সংঘর্ষ! ফিলিপিন্সে মৃত ৪ পাইলট
Next: বিজয়া দশমীতে বাড়িতে একা পেয়ে কিশোরীকে অপহরণ করে গণধর্ষণ! ৭ অভিযুক্তের মধ্যে ৩ নাবালক

সম্পর্কিত গল্প

New-Project-6.webp

বিজয়া দশমীতে বাড়িতে একা পেয়ে কিশোরীকে অপহরণ করে গণধর্ষণ! ৭ অভিযুক্তের মধ্যে ৩ নাবালক

Online Desk অক্টোবর 24, 2026
1000398524.jpg

প্রশিক্ষণ চলাকালীন মাঝআকাশে দুই সামরিক বিমানের সংঘর্ষ! ফিলিপিন্সে মৃত ৪ পাইলট

Online Desk অক্টোবর 24, 2026
New-Project-5.webp

মালবহালে আগ্নেয়াস্ত্র-সহ যুবক গ্রেফতার, বড় অপরাধের ছক বানচাল পুলিশের

Online Desk অক্টোবর 24, 2026

You may have missed

New-Project-6.webp

বিজয়া দশমীতে বাড়িতে একা পেয়ে কিশোরীকে অপহরণ করে গণধর্ষণ! ৭ অভিযুক্তের মধ্যে ৩ নাবালক

Online Desk অক্টোবর 24, 2026
1000398525.avif

মার্কিন মুলুকে গ্রেফতার হরিয়ানার কুখ্যাত গ্যাংস্টার হিমাংশু ভাউ, অভিযুক্ত ছিলেন একাধিক খুনের মামলায়

Online Desk অক্টোবর 24, 2026
1000398524.jpg

প্রশিক্ষণ চলাকালীন মাঝআকাশে দুই সামরিক বিমানের সংঘর্ষ! ফিলিপিন্সে মৃত ৪ পাইলট

Online Desk অক্টোবর 24, 2026
New-Project-5.webp

মালবহালে আগ্নেয়াস্ত্র-সহ যুবক গ্রেফতার, বড় অপরাধের ছক বানচাল পুলিশের

Online Desk অক্টোবর 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.