Skip to content
অক্টোবর 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • লোহার রডের আঘাতে বৃদ্ধের মৃত্যু, পলাতক ছেলে, চাঞ্চল্য চাপড়ায়

লোহার রডের আঘাতে বৃদ্ধের মৃত্যু, পলাতক ছেলে, চাঞ্চল্য চাপড়ায়

Online Desk অক্টোবর 24, 2026
New-Project-4.webp

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: বাবাকে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। শুক্রবার সন্ধ্যায় মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়া থানার চারাতলা গ্রামে। জানা গিয়েছে, মৃতের নাম মোহাম্মদ আলী শেখ (৬২)। অভিযুক্ত ছেলে আসাবুল শেখ ঘটনার পর থেকেই পলাতক।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় বাড়িতেই বাবা-ছেলের মধ্যে কোনও বিষয় নিয়ে বচসা শুরু হয়। অভিযোগ, সেই সময় আচমকাই লোহার ভারী বস্তু দিয়ে বাবার মাথায় আঘাত করে ছেলে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন মোহাম্মদ আলী। চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা।

তড়িঘড়ি গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে, পাশাপাশি ছড়ায় ব্যাপক চাঞ্চল্য।

তবে কী কারণে বাবার উপর এমন হামলা চালাল ছেলে? পারিবারিক বিবাদ, নাকি নেপথ্যে অন্য কোনও কারণ, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত ছেলের খোঁজে তল্লাশি চালাচ্ছে চাপড়া থানার পুলিশ।

Continue Reading

Previous: জইশ-ই-মহম্মদের সঙ্গে যোগ! মুম্বইয়ে গ্রেফতার যুবক
Next: দিল্লিতে দিলজিতের কনসার্ট বাতিলের জল্পনার মাঝে মুখ খুললেন গায়ক, জানালেন ‘৩০ তারিখ দেখা হচ্ছে’

সম্পর্কিত গল্প

1000398524.jpg

প্রশিক্ষণ চলাকালীন মাঝআকাশে দুই সামরিক বিমানের সংঘর্ষ! ফিলিপিন্সে মৃত ৪ পাইলট

Online Desk অক্টোবর 24, 2026
New-Project-5.webp

মালবহালে আগ্নেয়াস্ত্র-সহ যুবক গ্রেফতার, বড় অপরাধের ছক বানচাল পুলিশের

Online Desk অক্টোবর 24, 2026
1000398513.jpg

দিল্লিতে দিলজিতের কনসার্ট বাতিলের জল্পনার মাঝে মুখ খুললেন গায়ক, জানালেন ‘৩০ তারিখ দেখা হচ্ছে’

Online Desk অক্টোবর 24, 2026

You may have missed

1000398524.jpg

প্রশিক্ষণ চলাকালীন মাঝআকাশে দুই সামরিক বিমানের সংঘর্ষ! ফিলিপিন্সে মৃত ৪ পাইলট

Online Desk অক্টোবর 24, 2026
New-Project-5.webp

মালবহালে আগ্নেয়াস্ত্র-সহ যুবক গ্রেফতার, বড় অপরাধের ছক বানচাল পুলিশের

Online Desk অক্টোবর 24, 2026
Untitled.png

স্টিফ পারসন সিনড্রোম: লক্ষণ, চিকিৎসা ও উপশমের উপায়:

Online Desk অক্টোবর 24, 2026
1000398513.jpg

দিল্লিতে দিলজিতের কনসার্ট বাতিলের জল্পনার মাঝে মুখ খুললেন গায়ক, জানালেন ‘৩০ তারিখ দেখা হচ্ছে’

Online Desk অক্টোবর 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.