Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • আরও খারাপ কিছু হতে পারত, মিনেসোটায় যুবকের মৃত্যুতে বার্তা মার্কিন প্রেসিডেন্টের

আরও খারাপ কিছু হতে পারত, মিনেসোটায় যুবকের মৃত্যুতে বার্তা মার্কিন প্রেসিডেন্টের

Online Desk জানুয়ারি 25, 2026
trump.jpg

ওঙ্কার ডেস্কঃ শনিবার মিনিয়াপোলিসে অভিবাসন দফতরের অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালীন এক যুবককে গুলি করে খুন করার অভিযোগ ওঠে আইসিই কর্তাদের বিরুদ্ধে। সেই ঘটনাকে সমর্থন করলেন ট্রাম্প। সেই সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারি, আরও খারাপ কিছু হতে পারত ওই শহরে। তাই অভিবাসন ও শুল্ক দফতরের কর্তাদের কাজ করতে দিতে হবে। তাদের কাজে কোনও রকম বাধা দেওয়া যাবে না। পাশাপাশি অভিবাসন ও শুল্ক দফতরের কর্তাদের ‘দেশপ্রেমী’ বলে উল্লেখ করেছেন ট্রাম্প।
অভিবাসন দফতরের অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালীন এক যুবককে গুলি করে খুন করার অভিযোগ ওঠে আইসিই কর্তাদের বিরুদ্ধে। জানা যায়, অ্যালেক্স প্রেটি নামের ওই যুবককে প্রথমে রাস্তায় ফেলে মারধর করা হয়, তারপর তাঁকে গুলি করা হয়। এমনকি দীর্ঘ ক্ষণ রাস্তার উপর পড়ে ছিল যুবকের দেহ। এরপর প্রতিবাদ আরও জোরালো হয়েছে।
ট্রাম্প জানিয়েছেন, নিহত যুবকের কাছে পিস্তল ছিল। আত্মরক্ষার্থে গুলি চালিয়েছেন আইসিই আধিকারিক। আরও ১২ হাজার অভিবাসীকে ইতিমধ্যে সেখান থেকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় প্রশাসনের বিরুদ্ধেও অসহযোগিতার অভিযোগ তুলেছেন তিনি।
সমাজমাধ্যমে একটি পিস্তলের ছবি পোস্ট করেছেন ট্রাম্প। দাবি, সেটি মিনেসোটায় নিহত যুবকের পিস্তল। ট্রাম্প লিখেছেন, ‘‘এটা সেই বন্দুকবাজের পিস্তল, গুলি ভরা রয়েছে এতে। এসব কী? স্থানীয় পুলিশ কোথায়? আইসিই আধিকারিকদের নিরাপত্তা পুলিশ নিশ্চিত করছে না কেন?’’
স্থানীয় প্রশাসন এবং ডেমোক্র্যাট নেত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন ট্রাম্প। দাবি, মিনেসোটার নাগরিকদের বঞ্চিত করে লক্ষ লক্ষ কোটি ডলার নিয়ে যাওয়া হয়েছে। ট্রাম্প বলেন, ‘‘ডেমোক্র্যাটদের ওপেন বর্ডার নীতির জন্য বহু অপরাধী এই প্রদেশে ঢুকে পড়েছে। যারা আমেরিকাবাসীর টাকা চুরি করেছে। আইসিই-র দেশপ্রেমীদের নিজের কাজ করতে দিন। ১২ হাজার অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। মিনেসোটা থেকে সরিয়ে ফেলা হয়েছে। যদি তারা এখানে থাকত, আজ যা হচ্ছে, তার চেয়েও খারাপ কিছু ঘটত।’’ তবে আইসিই অভিযানের বিরুদ্ধে নানা মহলে নিন্দা ও সমালোচনা শুরু হয়েছে।

Post Views: 224

Continue Reading

Previous: কেএসএস প্রোডাকশনস অ্যান্ড এন্টারটেইনমেন্টের সাহসী জোম্বি হরর-কমেডি ছবি ‘জোর’, বাংলা থেকে জাতীয় মঞ্চে এক নতুন অধ্যায়
Next: যুদ্ধ বন্ধে রাশিয়া, ইউক্রেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের ত্রিপক্ষীয় বৈঠকে মিলল না সমাধান সূত্র, পরবর্তী বৈঠক ১ ফেব্রুয়ারি

সম্পর্কিত গল্প

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026

You may have missed

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.