Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • যুদ্ধ বন্ধে রাশিয়া, ইউক্রেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের ত্রিপক্ষীয় বৈঠকে মিলল না সমাধান সূত্র, পরবর্তী বৈঠক ১ ফেব্রুয়ারি

যুদ্ধ বন্ধে রাশিয়া, ইউক্রেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের ত্রিপক্ষীয় বৈঠকে মিলল না সমাধান সূত্র, পরবর্তী বৈঠক ১ ফেব্রুয়ারি

Online Desk জানুয়ারি 25, 2026
20260125_133455.jpg

ওঙ্কার ডেস্ক: রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ থামাতে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আয়োজিত বৈঠক থেকে কোনও সমাধান সূত্র বের হয়নি। সংযুক্ত আরব আমিরশাহির (ইউএই) আবুধাবিতে শনিবার দুই দিনের এই বৈঠক শেষ হয়েছে। তবে আলোচনা ‘গঠনমূলক’ হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আগামী ১ ফেব্রুয়ারিতে আরও এক বার আবুধাবিতে বৈঠক হবে বলে জানানো হয়েছে।

এদিকে আবুধাবিতে যখন যুদ্ধ কী ভাবে বন্ধ করা যায় তা নিয়ে আলোচনা হচ্ছে, তার মাঝেই ইউক্রেনে ব্যাপক হামলা চালিয়েছে মস্কো। চলতি শীতের মরসুমে এটাই সবচেয়ে বড় হামলা বলে উল্লেখ করেছে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম। রিপোর্ট অনুসারে, ওই হামলায় অন্তত এক জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন চার জন। এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেনের বিদ্যুৎ পরিকাঠামো। কিয়েভের প্রায় ১২ লক্ষ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় পড়েছেন।

উল্লেখ্য, ২০২২ সালে যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম সরাসরি আলোচনার টেবিলে বসল রাশিয়া ও ইউক্রেন। বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ছিলেন। ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ প্রতিনিধিরা। রাশিয়া দাবি করে আসছে, যুদ্ধ বন্ধ করতে হলে পূর্বাঞ্চলের দখল করা এলাকা থেকে সেনা প্রত্যাহার করতে হবে ইউক্রেনকে। যদিও মস্কোর এই দাবি অস্বীকার করেছে জেলেনস্কি সরকার। সম্প্রতি দাভোসে বিশ্ব অর্থনৈতিক মঞ্চে দাঁড়িয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট স্পষ্ট জানান, দেশের কোনও ভূখণ্ড রাশিয়ার হাতে তারা তুলে দেবে না।

Post Views: 63

Continue Reading

Previous: আরও খারাপ কিছু হতে পারত, মিনেসোটায় যুবকের মৃত্যুতে বার্তা মার্কিন প্রেসিডেন্টের
Next: টানা ১৭ ঘণ্টা বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, ভোগান্তি সাধারণের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.