Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • টানা ১৭ ঘণ্টা বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, ভোগান্তি সাধারণের

টানা ১৭ ঘণ্টা বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, ভোগান্তি সাধারণের

Online Desk জানুয়ারি 25, 2026
bri.jpg

ওঙ্কার ডেস্কঃ রক্ষণাবেক্ষণের কাজের জন্য টানা ১৭ ঘন্টা বন্ধ বিদ্যাসাগর সেতু। রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতু দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। এই মর্মে নির্দেশিকাও জারি করেছে হাওড়া সিটি পুলিশ।
হুগলি রিভার ব্রিজ কমিশনার্সের অধীনে দ্বিতীয় হুগলি সেতুর কেবল বদলের কাজ চলছে। সেই কাজের জন্যই বন্ধ থাকছে ব্রিজ। রবিবার ফের সেতু বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগেও গত ১৪ ডিসেম্বর রক্ষণাবেক্ষণের কারণে ৮ ঘণ্টা বন্ধ রাখা হয়েছিল বিদ্যাসাগর সেতু।
সেতু বন্ধ থাকায় কলকাতা ও হাওড়ার মধ্যে সমস্ত যানবাহনকে নির্ধারিত ঘুরপথ ব্যবহার করতে হবে, এই মর্মে নির্দেশিকা দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে খবর, হাওড়া ব্রিজ, নিবেদিতা সেতু ও বালি ব্রিজ ব্যবহার করে কলকাতায় প্রবেশ করতে হবে। কোলাঘাট থেকে ১৬ নম্বর জাতীয় সড়ক ধরে আসা মালবাহী গাড়ি নিবেদিতা সেতু হয়ে ধূলাগড়, নিবড়া, সলপ, পাকুরিয়া, বালিঘাট ও বালি হল্ট স্টেশনের মাঝের CCR ব্রিজ দিয়ে কলকাতায় ঢুকবে। ডানকুনির দিক থেকে কলকাতামুখী মালবাহী গাড়িও নিবেদিতা সেতু ব্যবহার করবে। পাশাপাশি কলকাতা থেকে হাওড়াগামী গাড়ি হাওড়া ব্রিজ ও নিবেদিতা সেতু দিয়ে যাবে। হাওড়া থেকে কোলাঘাটমুখী যাত্রিবাহী গাড়ি কাজিপাড়া, জিটি রোড, ব্যাতাইতলা, আন্দুল রোড, আলমপুর হয়ে ১৬ নম্বর জাতীয় সড়কে উঠবে।

Post Views: 215

Continue Reading

Previous: যুদ্ধ বন্ধে রাশিয়া, ইউক্রেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের ত্রিপক্ষীয় বৈঠকে মিলল না সমাধান সূত্র, পরবর্তী বৈঠক ১ ফেব্রুয়ারি
Next: বিজেপির ইস্তেহার কমিটির চেয়ারম্যান শুভেন্দু ঘনিষ্ঠ তাপস রায়

সম্পর্কিত গল্প

PM.jpg

‘মন কি বাত’-এ ভারতীয় যুবসমাজ ও ‘নারী শক্তি’-র প্রশংসা মোদীর, তুলে ধরলেন সাম্প্রতিক ক্রীড়া সাফল্যের দৃষ্টান্ত

Online Desk জুলাই 26, 2026
cjp.png

ধর্মতলা পুলিশ-সাংবাদিক নিগ্রহে ধৃত বেড়ে ১৪; দুইদিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের

Online Desk জুলাই 26, 2026
H2.jpg

ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে হাইড্রোজেন ট্রেন, দুষণমুক্ত রেল পরিবহনের এক ‘নতুন যুগের’ সূচনা

Online Desk জুলাই 26, 2026

You may have missed

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.