Skip to content
জুলাই 2, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • মার্কিন মুলুকে মোটেলে আগুন লেগে মৃত্যু ভারতীয় পরিবারের ৩ জনের

মার্কিন মুলুকে মোটেলে আগুন লেগে মৃত্যু ভারতীয় পরিবারের ৩ জনের

Online Desk জুলাই 2, 2026
fire.jpg

ওঙ্কার ডেস্ক: ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে মার্কিন যুক্তরাষ্ট্রের ওহিওতে মোটেলে আটকে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হল তিন ভারতীয়র। নিহতরা একই পরিবারের বলে জানা গিয়েছে। স্বামী, স্ত্রী এবং তাঁদের ২০ বছরের কন্যা প্রাণ হারিয়েছেন ওই অগ্নিকাণ্ডে। তদন্তে জানা গিয়েছে, ওই পরিবারটি ভারতের গুজরাটের খেদ জেলার বাসিন্দা ছিল। কর্মসূত্রে মার্কিন মুলুকে পাড়ি দিয়েছিল।

নিহতদের আত্মীয়দের সূত্রে জানা গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইও প্রদেশের উস্টার শহরের একটি মোটেলে ওই পরিবারটি কাজ করত। কাজের পাশাপাশি ওই মোটেলে তারা থাকতেন। সেটিতেই আগুন লেগে তিন জনের মৃত্যু হয়েছে। নিহতদের নাম হিতেশভাই সুথার, তাঁর স্ত্রী হিনাবেন এবং তাঁদের ২০ বছর বয়সী কন্যা ইশানি। মূলত গুজরাটের খেদা জেলার নাদিয়াদের বাসিন্দা ওই পরিবারটি। প্রায় দুই বছর আগে মার্কিন মুলুকে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তাঁরা। রিপোর্ট অনুসারে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে ইকোনো লজ মোটেলে। হিতেশভাই সেখানে কর্মরত ছিলেন। রাত প্রায় দেড়টা নাগাদ আগুন লাগার সময় পরিবারটি ওই মোটেলে ছিল। আগুন লাগার সময় তাঁরা আতঙ্কে দিশেহারা হয়ে পড়েন। সাহায্যের জন্য মোটেলের ফ্রন্ট ডেস্কে ফোন করেন।

কিন্তু বলা হয়, বাথরুমে কল খুলে জল ছেড়ে সেখানেই থাকতে। এরপর আগুন ও ধোঁয়া থেকে বাঁচতে পরিবারটি বাথরুমের ভেতরে নিজেদের আটকে রাখে। তবে, আগুন নিয়ন্ত্রণে আনার পর যখন তিন জনকে উদ্ধারের চেষ্টা করা হয়, তখন সকলেরই মৃত্যু হয়েছে। শ্বাসরুদ্ধ হয়ে এই প্রাণহানি বলে মনে করা হচ্ছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Post Views: 20

Continue Reading

Previous: ইসরোর বেঙ্গালুরু কেন্দ্রে হুমকি মেল! বোমাতঙ্কের মাঝে শুরু তল্লাশি অভিযান
Next: মুখে জেট-স্প্রে, ওয়াশিং মেশিনে ভরে কান্না থামানোর চেষ্টা; ডে-কেয়ারে বাচ্ছাদের উপর নির্যাতনের ভিডিও ভাইরাল

সম্পর্কিত গল্প

Taratala-Collapsed.jpg

তারাতলা গুদাম দুর্ঘটনায় তদন্তের তথ্য জানতে চেয়ে মুখ্যসচীবকে চিঠি জাতীয় মানবাধিকার কমিশনের

Online Desk জুলাই 2, 2026
jaya-mamata.png

মমতার কালিঘাটের বাড়িতে জয়া বচ্চন; ড্যামেজ কন্ট্রোল নাকি জোটের নয়া ইঙ্গিত, কি আলোচনা দুই নেত্রীর

Online Desk জুলাই 2, 2026
ayatollah-ali-khamenei.jpg

খামেনেই-এর শেষকৃত্যে সামিল হতে শুক্রবার ইরানে পাক প্রধানমন্ত্রী

Online Desk জুলাই 2, 2026

You may have missed

Taratala-Collapsed.jpg

তারাতলা গুদাম দুর্ঘটনায় তদন্তের তথ্য জানতে চেয়ে মুখ্যসচীবকে চিঠি জাতীয় মানবাধিকার কমিশনের

Online Desk জুলাই 2, 2026
jaya-mamata.png

মমতার কালিঘাটের বাড়িতে জয়া বচ্চন; ড্যামেজ কন্ট্রোল নাকি জোটের নয়া ইঙ্গিত, কি আলোচনা দুই নেত্রীর

Online Desk জুলাই 2, 2026
ayatollah-ali-khamenei.jpg

খামেনেই-এর শেষকৃত্যে সামিল হতে শুক্রবার ইরানে পাক প্রধানমন্ত্রী

Online Desk জুলাই 2, 2026
SAOKAT.png

ক্যানিং-এ র রাস্তায় ঘোরানো হল শওকত মোল্লাকে; মাছ-চোর গান বাজিয়ে ক্ষোভপ্রকাশ স্থানীয়দের

Online Desk জুলাই 2, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.