Skip to content
জুলাই 2, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ইসরোর বেঙ্গালুরু কেন্দ্রে হুমকি মেল! বোমাতঙ্কের মাঝে শুরু তল্লাশি অভিযান

ইসরোর বেঙ্গালুরু কেন্দ্রে হুমকি মেল! বোমাতঙ্কের মাঝে শুরু তল্লাশি অভিযান

Online Desk জুলাই 2, 2026
isro.jpg

ওঙ্কার ডেস্ক: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বেঙ্গালুরু কেন্দ্রে হুমকি মেল। আর তার জেরে ছড়াল আতঙ্ক। বোমা দিয়ে ওই কেন্দ্র উড়িয়ে দেওয়ার হুমকি পাওয়ার পর তড়িঘড়ি অফিস খালি করে দেওয়া হয়েছে। বেঙ্গালুরুর নিউ বিইএল রোডে ইসরোরর ওই কেন্দ্রে বোমা রাখা হয়েছে বলে হুমকি আসার পরেই নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

পুলিশ সূত্র জানা গিয়েছে, ই-মেলটি ভুয়ো বলে মনে করা হচ্ছে। সম্প্রতি কর্নাটক হাইকোর্ট এবং বেঙ্গালুরুর বেশ কয়েকটি স্কুলেও এই ধরনের মেল পাঠানো হয়েছিল। যদিও হুমকির গুরুত্ব বিবেচনা করে ইসরোর কেন্দ্রটি খালি করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে পুরো কেন্দ্রে তল্লাশি চালানো হচ্ছে। বোমা নিষ্ক্রিয়কারী দলও মহাকাশ গবেষণা সংস্থার অফিসে মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত গুরুতর কিছু পাওয়া যায়নি। তবে তল্লাশি অভিযান জারি রয়েছে।

উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরে বিভিন্ন প্রতিষ্ঠানে ভুয়ো বোমা হামলার হুমকি পাঠানোর অভিযোগে গাজিয়াবাদ থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। বৃহস্পতিবার রাজধানীর পুলিশ ওই ব্যক্তিকে পাকড়াও করেছে যারত নাম নিশান্ত ত্যাগী। ধৃত ব্যক্তি মানসিক ভাবে অসুস্থ। কয়েক বছর ধরে তার চিকিৎসা চলছে। তার পরিবার পুলিশকে জানিয়েছে সে মানসিক ভাবে সুস্থ নয় বলে। তদন্তকারীরা এই হুমকির নেপথ্যে কী উদ্দেশ্য রয়েছে তা জানার চেষ্টা করছেন। এখনও পর্যন্ত তদন্তে কোনও বিস্ফোরক বা বোমা তৈরির উপকরণ খুঁজে পায়নি পুলিশ।

Post Views: 17

Continue Reading

Previous: এবার ইলিশ মিলবে পুকুরে, বড়শি ছিপেই উঠবে জ্যান্ত ইলিশ!
Next: মার্কিন মুলুকে মোটেলে আগুন লেগে মৃত্যু ভারতীয় পরিবারের ৩ জনের

সম্পর্কিত গল্প

Taratala-Collapsed.jpg

তারাতলা গুদাম দুর্ঘটনায় তদন্তের তথ্য জানতে চেয়ে মুখ্যসচীবকে চিঠি জাতীয় মানবাধিকার কমিশনের

Online Desk জুলাই 2, 2026
jaya-mamata.png

মমতার কালিঘাটের বাড়িতে জয়া বচ্চন; ড্যামেজ কন্ট্রোল নাকি জোটের নয়া ইঙ্গিত, কি আলোচনা দুই নেত্রীর

Online Desk জুলাই 2, 2026
ayatollah-ali-khamenei.jpg

খামেনেই-এর শেষকৃত্যে সামিল হতে শুক্রবার ইরানে পাক প্রধানমন্ত্রী

Online Desk জুলাই 2, 2026

You may have missed

Taratala-Collapsed.jpg

তারাতলা গুদাম দুর্ঘটনায় তদন্তের তথ্য জানতে চেয়ে মুখ্যসচীবকে চিঠি জাতীয় মানবাধিকার কমিশনের

Online Desk জুলাই 2, 2026
jaya-mamata.png

মমতার কালিঘাটের বাড়িতে জয়া বচ্চন; ড্যামেজ কন্ট্রোল নাকি জোটের নয়া ইঙ্গিত, কি আলোচনা দুই নেত্রীর

Online Desk জুলাই 2, 2026
ayatollah-ali-khamenei.jpg

খামেনেই-এর শেষকৃত্যে সামিল হতে শুক্রবার ইরানে পাক প্রধানমন্ত্রী

Online Desk জুলাই 2, 2026
SAOKAT.png

ক্যানিং-এ র রাস্তায় ঘোরানো হল শওকত মোল্লাকে; মাছ-চোর গান বাজিয়ে ক্ষোভপ্রকাশ স্থানীয়দের

Online Desk জুলাই 2, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.