Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • আন্তর্জাতিক
  • গাজার সাধারণ মানুষের উপর আক্রমণ করবে হামাস? ট্রাম্প প্রশাসনের দাবি, তাদের কাছে ‘বিশ্বাসযোগ্য রিপোর্ট’ আছে

গাজার সাধারণ মানুষের উপর আক্রমণ করবে হামাস? ট্রাম্প প্রশাসনের দাবি, তাদের কাছে ‘বিশ্বাসযোগ্য রিপোর্ট’ আছে

Online Desk অক্টোবর 19, 2025
gaza-sds.jpg

ওঙ্কার ডেস্ক: গাজার সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইজরায়েলের সংঘর্ষ বিরতিতে মধ্যস্থতা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পর হামাস বহু ইজরায়েলি পণবন্দিকে মুক্তি দিয়েছে। এই আবহে চাঞ্চল্যকর দাবি করল মার্কিন বিদেশ মন্ত্রক। শনিবার মার্কিন বিদেশ দফতরের তরফে জানানো হল, তাদের কাছে ‘বিশ্বাসযোগ্য রিপোর্ট’ আছে যে হামাস গাজার বেসামরিক নাগরিকদের উপর হামলা চালানোর পরিকল্পনা করছে। ওয়াশিংটনের মতে এই পদক্ষেপ হবে স্পষ্ট ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’।

একটি বিবৃতিতে ট্রাম্প প্রশাসনের তরফে বলা হয়েছে, ‘প্যালেস্টাইনের বেসামরিক নাগরিকদের উপর এই পরিকল্পিত আক্রমণ যুদ্ধবিরতি চুক্তির সরাসরি এবং গুরুতর লঙ্ঘন এবং মধ্যস্থতা প্রচেষ্টার মাধ্যমে অর্জিত উল্লেখযোগ্য অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করবে।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘হামাস যদি এই আক্রমণ চালিয়ে যায়, তাহলে গাজার জনগণকে রক্ষা করার এবং যুদ্ধবিরতির অখণ্ডতা রক্ষা করার জন্য ব্যবস্থা নেওয়া হবে।’

তবে হামাস কেন নিজেদের নাগরিকদের উপর হামলা চালাতে যাবে তা স্পষ্ট নয়। এই পদক্ষেপগুলির কী প্রভাব পড়বে তা বিবৃতিতে বলা হয়নি, যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহে হামাসকে হুমকি দিয়েছিলেন বেসামরিক নাগরিকদের হত্যার জন্য। নিজের মালিকানাধীন সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘যদি হামাস গাজায় মানুষ হত্যা অব্যাহত রাখে, যা চুক্তি ছিল না, তাহলে আমাদের সেখানে গিয়ে তাদের হত্যা করা ছাড়া আর কোনও উপায় থাকবে না।’ তবে তিনি ‘আমরা’ বলতে কাদের বোঝাতে চেয়েছেন তা নির্দিষ্ট করে বলেননি। প্রসঙ্গত, হামাস এবং ইজরায়েল গত সপ্তাহে একটি শান্তি চুক্তিতে রাজি হয়েছে যার ফলে ইজরায়েল গাজায় তাদের সামরিক আক্রমণ বন্ধ করে। পাশাপাশি ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পর প্যালেস্টাইনি গোষ্ঠীর হেফাজতে থাকা পণবন্দিদের মুক্তি দেওয়া হয়।

Continue Reading

Previous: পড়শি রাজ্যে দুর্ঘটনার কবলে অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়! কেমন আছেন তাঁরা?
Next: ‘কোন বন্ধুত্বপূর্ণ লড়াই নয়, শত্রু মানেই শত্রু’: বিহারে একলা চলার ঘোষণা হেমন্ত সোরেনের

সম্পর্কিত গল্প

strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
saudi.jpg

৬ মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে কসাই রাষ্ট্র সৌদি

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Winter-Dry-Skin-Care-Collage.png

শুষ্ক ত্বক ও শীতকালীন পরিচর্যা: সমস্যা, কারণ ও সমাধানের বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
Diabetic-Retinopathy-Eye-Care-Collage.png

ডায়াবেটিক রেটিনোপ্যাথি কী? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
Papaya-Cultivation-and-Harvest-Journey.png

পেঁপে চাষে সাফল্যের চাবিকাঠি: সঠিক সময়, পরিচর্যা ও অধিক ফলনের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.