Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • ‘কোন বন্ধুত্বপূর্ণ লড়াই নয়, শত্রু মানেই শত্রু’: বিহারে একলা চলার ঘোষণা হেমন্ত সোরেনের

‘কোন বন্ধুত্বপূর্ণ লড়াই নয়, শত্রু মানেই শত্রু’: বিহারে একলা চলার ঘোষণা হেমন্ত সোরেনের

Online Desk অক্টোবর 19, 2025
hemant-soren.jpg

ওঙ্কার ডেস্ক: ভোটমুখী বিহারে বড় ঘোষণা হেমন্ত সোরেনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চার। ইন্ডিয়া বা এনডিএ জোটে সামিল না হয়ে তারা বিহারে একলা চলার সিদ্ধান্ত নিয়েছে। সূত্রের খবর, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা নির্বাচন একাই লড়বে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এর ফলে বিরোধী মহাজোটের মধ্যে যে ফাটল তৈরি হয়েছে তা প্রকাশ্যে চলে এলো। দলের সাধারণ সম্পাদক সুপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘আমরা খুব জোরালোভাবে লড়ব। কোনও ‘বন্ধুত্বপূর্ণ’ লড়াইয়ে আমরা যাব না। শত্রু মানেই শত্রু।’

ঝাড়খণ্ড মুক্তি মোর্চার তরফে তিনি আরও বলেন, ‘গত ১০ বছর ধরে বিহারে আমাদের কর্মীরা লড়াই করছে। তাই তাঁদের জন্য, আমরা এই নির্বাচনে লড়ব। আমাদের সংগঠনের পক্ষ থেকেও আমাদের উপর কিছুটা চাপ রয়েছে। সে কারণে আমরা বিহার নির্বাচনে একাই লড়ার সিদ্ধান্ত নিয়েছি।’ উল্লেখ্য, ইন্ডিয়া ব্লকের অংশ জেএমএম। দলটি আশা করেছিল, বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনে আসন পাবে। কিন্তু এখনও কংগ্রেস এবং আরজেডিঙ্গাসন সমঝোতা নিয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছোতে পারেনি।

প্রসঙ্গত, ঝাড়খণ্ডে ক্ষমতাসীন জোটের অংশ কংগ্রেস এবং লালু প্রসাদ যাদবের আরজেডি। কংগ্রেসের বর্ষীয়াণ নেতা পবন খেরা বলেন, ‘সঠিক সময়ে মুখ্যমন্ত্রী পদের প্রার্থী ঘোষণা করা হবে।’ দুই দলের মধ্যে আসন সমঝোতার সম্ভাবনা কম বলে ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘যেসব আসনে একাধিক মহাজোটের প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন, সেখানে এক থেকে দুই দিনের মধ্যে এক জনের মনোনয়ন প্রত্যাহার করা হবে।’ ঝাড়খণ্ড মুক্তি মোর্চার তরফে জানানো হয়েছে, দল ছয়টি বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে – চাকাই, ধামদহ, কাটোরিয়া (এসটি), মণিহারি (এসটি), জামুই এবং পিরপৈন্তি। ২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভার নির্বাচন আগামী ৬ নভেম্বর এবং ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে। জেএমএম যে সমস্ত আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে, সেগুলির সবকটিতেই দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে। বিহারে ভোট গণনা এবং ফল প্রকাশ করা হবে ১৪ নভেম্বর।

Continue Reading

Previous: গাজার সাধারণ মানুষের উপর আক্রমণ করবে হামাস? ট্রাম্প প্রশাসনের দাবি, তাদের কাছে ‘বিশ্বাসযোগ্য রিপোর্ট’ আছে
Next: অত্যাধুনিক যুদ্ধবিমান তৈরিতে প্রশংসিত ‘হল’ ! প্রতিরক্ষা ক্ষেত্রে গবেষণা আরও বাড়ানোর পক্ষে রাজনাথ

সম্পর্কিত গল্প

New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
saudi.jpg

৬ মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে কসাই রাষ্ট্র সৌদি

Online Desk অক্টোবর 22, 2026
Job-Loss-Anxiety_-Office-Layoffs-Montage.jpg

কেন ভয়গ্রস্থ হচ্ছেন মানুষেরা ?

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Winter-Dry-Skin-Care-Collage.png

শুষ্ক ত্বক ও শীতকালীন পরিচর্যা: সমস্যা, কারণ ও সমাধানের বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
Diabetic-Retinopathy-Eye-Care-Collage.png

ডায়াবেটিক রেটিনোপ্যাথি কী? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
Papaya-Cultivation-and-Harvest-Journey.png

পেঁপে চাষে সাফল্যের চাবিকাঠি: সঠিক সময়, পরিচর্যা ও অধিক ফলনের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.