Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনাঘাঁটি লক্ষ্য করে ফের হামলা পাকিস্তানের, পাল্টা দিল ভারতও

নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনাঘাঁটি লক্ষ্য করে ফের হামলা পাকিস্তানের, পাল্টা দিল ভারতও

Online Desk এপ্রিল 26, 2025
army-d.jpg

ওঙ্কার ডেস্ক: ফের নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতীয় সেনা বাহিনীর ঘাঁটি ঘিরে গুলি চালাল পাকিস্তান। তবে পাল্টা জবাব দিয়েছে ভারতের সেনাও। দুপক্ষের মধ্যে গুলি বিনিময় ঘটলেও হতাহতের কোনও খবর মেলেনি। এর আগে বৃহস্পতিবার নিয়ন্ত্রণরেখায় গুলি চালায় পাক সেনা। একদিন যেতে না যেতে শুক্রবার রাতেও সেখানে গুলি চালাল পাকিস্তান সেনা।

ভারতের অভিযোগ, বিনা প্ররোচনায় গুলি চালিয়েছে পাকিস্তান। শনিবার সকালে এক বিবৃতিতে ভারতীয় সেনার তরফে বলা হয়েছে, ‘২৫ এবং ২৬ তারিখের মধ্যবর্তী রাতে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানি ঘাঁটিগুলি থেকে বিনা প্ররোচনায় গুলি চালানো হয়েছে। একই ভাবে ছোট আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালিয়ে পাল্টা জবাব দিয়েছেন ভারতীয় সেনা জওয়ানেরাও। কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।’ আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, পাকিস্তান বিনা প্ররোচনায় গুলি চালিয়ে জঙ্গি প্রবেশে সহযোগিতা করার চেষ্টা করছে। পাকিস্তান গুলি চালালে স্বাভাবিক ভাবে সেদিকেই নজর দেবে ভারতীয় সেনা জওয়ানরা। আর সেই সুযোগে পাকিস্তান থেকে জঙ্গিরা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করবে।

উল্লেখ্য, মঙ্গলবার পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় এক নেপালি-সহ ২৬ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় দায় স্বীকার করেছে ‘লস্কর ই তৈবা’র শাখা সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’। অন্য দিকে হামলা কাণ্ডে পাকিস্তান জড়িত বলে বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে। যদিও ইসলামাবাদের তরফে তাদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করা হয়েছে। ইতিমধ্যে পহেলগাঁও কাণ্ডে নিরপেক্ষ তদন্তে রাজি বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

Post Views: 124

Continue Reading

Previous: বেলুড়ে গাছ থেকে ঝুলন্ত বৃদ্ধ, ঘরে ছেলের দেহ, চাঞ্চল্য এলাকায়
Next: প্রবাসী ভারতীয় বিক্ষোভকারীদের গলা কেটে নেওয়ার ইঙ্গিত পাক আধিকারিকের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.