Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বেলুড়ে গাছ থেকে ঝুলন্ত বৃদ্ধ, ঘরে ছেলের দেহ, চাঞ্চল্য এলাকায়

বেলুড়ে গাছ থেকে ঝুলন্ত বৃদ্ধ, ঘরে ছেলের দেহ, চাঞ্চল্য এলাকায়

Online Desk এপ্রিল 26, 2025
DEATHBODY.png

ওঙ্কার ডেস্ক : পুকুরের ধারের গাছ থেকে বাবার ঝুলন্ত দেহ উদ্ধার , পরে ওই বৃদ্ধের ঘর থেকে উদ্ধার হয় তাঁর ছেলের মৃতদেহ। বাবা ও ছেলের আকস্মিক দেহ উদ্ধারের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল হাওড়ার বেলুড় এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মৃতরা হলেন সুভাষ পাল (৭৫) এবং তাঁর ছেলে অজিত পাল (৩৮)। বেলুড়ের ঠাকুরন পুকুর এলাকায় থাকতেন তাঁরা। শনিবার ভোরে প্রাতঃভ্রমণে বেরোনো স্থানীয় বাসিন্দারা দেখতে পান, পুকুরের ধারের একটি গাছে ঝুলছে বৃদ্ধ সুভাষবাবুর দেহ। মুহূর্তে জমে যায় ভিড়।
ঘটনার খবর পেয়ে কিছু বাসিন্দা ছুটে যান সুভাষবাবুর ঘরের দিকে ছেলেকে খবর দিতে। সেখানে গিয়ে দেখেন, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। ডাকা-ডাকি করে কোনও সাড়া না মেলায় দরজা ভেঙে ভিতরে ঢোকেন তাঁরা। দেখা যায়, মেঝেতে পড়ে রয়েছে অজিতের দেহ। তাঁর গলায় গামছা জড়ানো ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
স্থানীয় বাসিন্দাদের দাবি, বছরখানেক আগে অজিতের মা প্রয়াত হন। তার পর থেকেই বাবা-ছেলের মধ্যে প্রায়ই অশান্তি লেগেই থাকত। জানা গিয়েছে, একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন অজিত। সম্প্রতি আর্থিক টানাপড়েনও শুরু হয়েছিল তাঁদের পরিবারে। স্থানীয়দের অনুমান, পারিবারিক অশান্তি এবং আর্থিক অনটনের জেরেই আত্মঘাতী হয়েছেন বাবা-ছেলে।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Post Views: 143

Continue Reading

Previous: অরিজিৎ সিং-এর পর এবার বড় সিদ্ধান্ত নিলেন শ্রেয়া ঘোষাল
Next: নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনাঘাঁটি লক্ষ্য করে ফের হামলা পাকিস্তানের, পাল্টা দিল ভারতও

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.