Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • অরিজিৎ সিং-এর পর এবার বড় সিদ্ধান্ত নিলেন শ্রেয়া ঘোষাল

অরিজিৎ সিং-এর পর এবার বড় সিদ্ধান্ত নিলেন শ্রেয়া ঘোষাল

Online Desk এপ্রিল 26, 2025
FotoJet-3.jpg

ওঙ্কার ডেস্ক: ভূস্বর্গের ভয়ানক জঙ্গি হামলায় শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি গোটা দেশ। দিন দুয়েক আগেই পহেলগাঁও কাণ্ডে নিহতদের শ্রদ্ধার্ঘ্য জানাতে চেন্নাইয়ের কনসার্ট বাতিল করেন অরিজিৎ সিং। এবার সুরাটের শো বাতিল করার ঘোষণা করলেন গায়িকা শ্রেয়া ঘোষালের।
পহেলগাঁওয়ের ঘটনায় নিজের মতো করে প্রতিবাদ জানালেন শ্রেয়া ঘোষাল। শোকপ্রকাশ করে বলেছিলেন, “পহেলগাঁওয়ের ঘটনা কিছুতেই ভুলতে পারছি না। এই হামলার জন্য সব হারানো পরিবারগুলির জীবন অদল-বদল হয়ে গেল। যেকোনোও হামলাই আমাদের দেশের জন্য একটা বড় ক্ষত।’ সেই আবহে সুরাটের কনসার্ট বাতিল করে দিলেন শ্রেয়া। আসমুদ্র হিমাচলের শ্রোতা-অনুরাগীদের কাছে তাঁর কনসার্ট মানেই উত্তেজ। কাতারে কাতারে ভিড়। ২৬ এপ্রিল, শনিবার পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ইন্ডোর স্টেডিয়ামে শ্রেয়া ঘোষালের কনসার্ট করার কথা ছিল। কিন্তু পহেলগাঁও সন্ত্রাসে নিহত পর্যটকদের প্রতি শ্রদ্ধা জানাতে বড় সিদ্ধান্ত নিলেন শ্রেয়া। এমন শোকের আবহে চেন্নাইয়ে কনসার্ট না করার সিদ্ধান্তও নিয়েছেন তিনি। এক বিবৃতির মাধ্যমে অনুষ্ঠানের আয়োজকদের তরফেও শো বাতিল করার ঘোষণা করা হয়েছে।
সেই বিবৃতিতে জানানো হয়েছে, একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। সম্প্রতি ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনার আবহে আয়োজক এবং শিল্পীদের সিদ্ধান্তে, শনিবার, ২৬শে এপ্রিল চেন্নাইতে যে অনুষ্ঠান হওয়ার কথা ছিল, সেটা বাতিল করা হল। আয়োজকদের তরফে এও বলা হয়েছে যে, যাঁরা কনসার্টের টিকিট কিনেছিলেন, তাঁরা সব টাকাই ফেরত পাবেন। সেই টাকা সরাসরি পৌঁছে যাবে অ্যাকাউন্টে।
উল্লেখ্য, পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় ভয়ানক সন্ত্রাসবাদের ঘটনার এই কালো স্মৃতি মনে রাখবে গোটা দেশকে। পুলওয়ামার পর এত বড় সন্ত্রাসের ঘটনার সাক্ষী থাকেনি উপত্যকা। এমন শোকের আবহে সুরাটের শো বাতিল করলেন গায়িকা শ্রেয়া ঘোষাল।

Post Views: 131

Continue Reading

Previous: ‘ধর্ম এক হলেও ওদের সঙ্গে আমাদের কোনও মিল নেই’— গর্জে উঠলেন নিহত ঝণ্টু আলির স্ত্রী
Next: বেলুড়ে গাছ থেকে ঝুলন্ত বৃদ্ধ, ঘরে ছেলের দেহ, চাঞ্চল্য এলাকায়

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.