Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ‘ধর্ম এক হলেও ওদের সঙ্গে আমাদের কোনও মিল নেই’— গর্জে উঠলেন নিহত ঝণ্টু আলির স্ত্রী

‘ধর্ম এক হলেও ওদের সঙ্গে আমাদের কোনও মিল নেই’— গর্জে উঠলেন নিহত ঝণ্টু আলির স্ত্রী

Online Desk এপ্রিল 26, 2025
jhantu-wife.jpg

ওঙ্কার ডেস্ক:কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি দমন অভিযানে শহিদ নদিয়ার সেনাকর্মী, স্পেশাল ফোর্সের কমান্ডো ঝণ্টু আলি শেখ। শোকবিহ্বল পরিবার, কিন্তু স্বামীর আত্মবলিদানে গর্বিত স্ত্রী শাহনাজ পারভিন। চিৎকার করে বললেন, “ধর্ম এক হলেও ওদের সঙ্গে আমাদের কোনও মিল নেই। ওদের মনে বিদ্বেষ। ওরা মুসলিম নয়।”
বৃহস্পতিবার সকালে মেসেজে স্বামীর সঙ্গে শেষ কথা হয়েছিল শাহনাজের। স্বামী বলেছিলেন চিন্তা না করতে। কয়েক ঘণ্টার মধ্যেই খবর আসে, গুলিবিদ্ধ ঝণ্টু শহিদ হয়েছেন। চোখের জলে ভেসে যাওয়া শাহনাজ বললেন, “আমি শাস্তি চাই। আমার ছোট ছোট সন্তান রয়েছে। ওই দেশটা থাকলে আরও কত বাবাকে হারাবে ছোট ছোট শিশু! ওদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।”
পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানালেন তিনি। বললেন, “আমার স্বামীও বলত, ধর্ম এক হলেও ওদের সঙ্গে আমাদের কোনও মিল নেই। ওরা শুধু ধর্মের নামে খুন করে। আমার স্বামী দেশ বাঁচাতে জীবন দিল। আমি ওর জন্য গর্বিত।”
ঝণ্টুর দেহ শুক্রবার রাতে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছয়। সেখান থেকে ব্যারাকপুর সেনাছাউনিতে নিয়ে যাওয়া হয়। ভোর রাতে সম্পন্ন হয় গার্ড অফ অনার। তারপর শনিবার নদিয়ার তেহট্টে নিজের বাড়ির উদ্দেশে রওনা হয় তাঁর কফিনবন্দি দেহ।
ঝণ্টু আলি শেখ একসময় আগ্রায় কর্মরত ছিলেন। দেড় বছর আগে কাশ্মীরে পোস্টিং হয় তাঁর। ৬ প্যারা স্পেশাল ফোর্সের হাবিলদার ছিলেন তিনি। পহেলগাঁওয়ে নাশকতার পরে ভারতীয় সেনা জঙ্গি দমনে অভিযান চালায়। সেই অভিযানে জঙ্গিদের গুলিতে প্রাণ দেন ঝণ্টু। সেনা সূত্রে খবর, উধমপুরে সেনা-জঙ্গি এনকাউন্টারে কাঁধে গুলি লাগে তাঁর।
পহেলগাঁওয়ের ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই তীব্র চাঞ্চল্য। স্থানীয় সূত্রের দাবি, পরিকল্পিতভাবে ধর্মীয় বিদ্বেষ ছড়াতে হামলা চালানো হয়। সেই হামলাকারীদের খোঁজে অভিযান চালাতে গিয়েই শহিদ হলেন নদিয়ার সন্তান। পরিবার সূত্রে জানা গেছে, শোকের ছায়া নেমে এলেও শহিদ ঝণ্টুর আত্মবলিদানকে সম্মান জানাতে প্রস্তুত তেহট্টবাসী।

Post Views: 242

Continue Reading

Previous: পহেলগাঁওয়ে হামলার কড়া নিন্দা রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের
Next: অরিজিৎ সিং-এর পর এবার বড় সিদ্ধান্ত নিলেন শ্রেয়া ঘোষাল

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.