Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পহেলগাঁওয়ে হামলার কড়া নিন্দা রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের

পহেলগাঁওয়ে হামলার কড়া নিন্দা রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের

Online Desk এপ্রিল 26, 2025
unsc.jpg

ওঙ্কার ডেস্ক: রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে উঠল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার কথা। এই নারকীয় হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য বার্তা দেওয়া হয়েছে। এই হামলায় যারা মদতদাতা তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে বলে বার্তা দিয়েছে রাষ্ট্রসঙ্ঘ।

১৫টি দেশ সম্বলিত নিরাপত্তা পরিষদ একটি প্রেস বিবৃতি দিয়েছে। সেখানে ২২ এপ্রিল জম্মুকাশ্মীরে সন্ত্রাসী হামলার ‘কঠোরতম ভাষায় নিন্দা’ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘নিরাপত্তা পরিষদের সদস্যরা এই নিন্দনীয় সন্ত্রাসী কর্মকাণ্ডের অপরাধী, সংগঠক, অর্থ প্রদানকারী এবং পৃষ্ঠপোষকদের জবাবদিহি করার এবং তাদের বিচারের আওতায় আনার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘যারা এই হত্যাকাণ্ডের জন্য দায়ী তাদেরকে জবাবদিহি করতে হবে। সমস্ত দেশের কাছে আবেদন জানানো হয়েছে আন্তর্জাতিক আইন এবং প্রাসঙ্গিক নিরাপত্তা পরিষদের প্রস্তাবের আওতায় তাদের দায়িত্ব অনুসারে সমস্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে এই বিষয়ে সক্রিয়ভাবে সহযোগিতা করতে হবে।’ নিরাপত্তা পরিষদের সভাপতির তরফে সংবাদ মাধ্যমের উদ্দেশে বিবৃতিটি জারি করা হয়। বর্তমানে নিরাপত্তা পরিষদের সভাপতি ফ্রান্স। মূলত এপ্রিল মাসের জন্য ফ্রান্সকে সভাপতি করা হয়েছে। রাষ্ট্রসঙ্ঘে ফ্রান্সের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত জেরোম বোনাফন্ট প্রেস বিবৃতিটি জারি করেছেন।

অন্য দিকে, আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের এই বিবৃতির ফলে পরোক্ষে চাপে পড়েছে পাকিস্তান। কারণ, পহেলগাঁওয়ে হামলার পর বিভিন্ন মহল থেকে অভিযোগ করা হচ্ছিল পাকিস্তানের মদতে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। যদিও এই হামলার পিছনে তাদের জড়িত থাকার কথা অস্বীকার করেছে ইসলামাবাদ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ বিষয়ে নিরপেক্ষ তদন্তে অংশ নিতে প্রস্তুত বলেও জানিয়েছেন।

Post Views: 108

Continue Reading

Previous: ঘরে ফিরল শহীদ ঝন্টু আলী শেখের কফিনবন্দী দেহ , শহীদকে সম্মান জানাতে এসে কেন্দ্রকে তোপ দাগলেন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র
Next: ‘ধর্ম এক হলেও ওদের সঙ্গে আমাদের কোনও মিল নেই’— গর্জে উঠলেন নিহত ঝণ্টু আলির স্ত্রী

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.