Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ঘরে ফিরল শহীদ ঝন্টু আলী শেখের কফিনবন্দী দেহ , শহীদকে সম্মান জানাতে এসে কেন্দ্রকে তোপ দাগলেন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র

ঘরে ফিরল শহীদ ঝন্টু আলী শেখের কফিনবন্দী দেহ , শহীদকে সম্মান জানাতে এসে কেন্দ্রকে তোপ দাগলেন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র

Online Desk এপ্রিল 26, 2025
jhantu-mahua.jpg

ওঙ্কার ডেস্ক : শুক্রবার রাতে শহীদ ঝন্টু শেখের নিথর দেহকে গান স্যালুট দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করেন ব্যারাকপুরের সেনা অফিসাররা। শহীদ ভাইয়ের কফিনবন্দি দেহ নিতে উপস্থিত ছিলেন সৈনিক দাদা। শনিবার সকালে শহীদ ঝণ্টু আলী শেখ এর কফিন বন্দি দেহ আসে নদীয়ায় তার নিজের বাড়িতে। ভাইয়ের মৃত্যুতে শোকাহত দাদা সফিকুল শেখ জানান কোন জাত-পাত বা ধর্ম নয়! অশান্তি নয়! সন্ত্রাসবাদের বিরুদ্ধে বদলা নেওয়াই একমাত্র পথ। তিনি জানান বসন্ত গঞ্জে জংগলের মধ্যে লুকিয়ে ছিলো জঙ্গিরা। ঝন্টু নেতৃত্ব দিচ্ছিল গোটা টিমকে । তাদের আক্রমণ করতে গিয়েই আচমকা পিছনদিক থেকে গুলী চালায় জঙ্গিরা। তার মাথায়, এবং দুই কাধে গুলি লাগে । তৎক্ষণাৎ গুলি বিদ্ধ রক্তাক্ত অবস্থায় হেলিকপ্টারে করে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ঝন্টুকে মৃত বলে ঘোষনা করেন।
শনিবার সকাল সাড়ে নটা নাগাদ শহীদ জোয়ান ঝন্টু আলী শেখের দেহ বাড়িতে এসে পৌঁছায়। শহীদ যাওয়ানের দেহ ঘিরে কান্নায় ভেঙে পড়ে তার পরিবার। কফিনের উপর কান্নায় ভেঙ্গে পড়ে তার স্ত্রী, সন্তান , এবং বাবা মা। নদীয়ার তেহটর পাথরঘাটা তার বাড়ির সামন জাতীয় পতাকা দিয়ে তাকে সম্মান জানানো হয়। শহীদকে সম্মান জানাতে আসেন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র । সাঙবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান ধর্মের নামে রাজনৈতিক মেরুকরণ বন্ধ করা দরকার । এবং এই জঙ্গি হামলার জন্য কেন্দ্রের মোদী সরকারকে দায়ি করেন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র।

ভিডিও দেখুন-

Post Views: 207

Continue Reading

Previous: কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করবে হোয়াইট হাউস? উত্তর দিলেন ট্রাম্প
Next: পহেলগাঁওয়ে হামলার কড়া নিন্দা রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.