Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করবে হোয়াইট হাউস? উত্তর দিলেন ট্রাম্প

কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করবে হোয়াইট হাউস? উত্তর দিলেন ট্রাম্প

Online Desk এপ্রিল 26, 2025
modi-shehbaz.jpg

ওঙ্কার ডেস্ক: পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় এক নেপালি-সহ ২৬ জনের মৃত্যুর পর ফের বিশ্বজুড়ে চর্চার বিষয় হয়ে উঠেছে কাশ্মীর। কাশ্মীর ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করবে কি না সে বিষয়ে স্পষ্ট উত্তর দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ঠিক কী বলেছেন ডোনাল্ড ট্রাম্প?
পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে রোমে রওনা দেওয়ার পথে বিমানে সাংবাদিকদের মুখোমুখি হন ট্রাম্প। সেখানে কাশ্মীর বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভারত এবং পাকিস্তান নিজেরাই কোনও না কোনও ভাবে এই সমস্যার সমাধান করবে।’ শুধু তাই নয়, পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলা প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘একটি খারাপ ঘটনা ঘটেছে।’ উল্লেখ্য, গাজায় ইজরায়েলি হামলা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন ট্রাম্প। কিন্তু দুই পরমাণু শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের সংঘাতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে চাইছেন না মার্কিন প্রেসিডেন্ট। বরং এই সমস্যার সমাধান দুই দেশের উপর ছেড়ে দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক সর্বজনবিদিত। মোদী ট্রাম্পের ‘বন্ধু’ বলে পরিচিত। তবে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সখ্যতা থাকলেও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে তাঁর যে তিক্ততা নেই এদিন তা স্পষ্ট করে দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ‘দুই নেতাকেই আমি দীর্ঘ দিন ধরে চিনি। আপনারা জানেন, আমি ভারতের খুব কাছের। আমি পাকিস্তানেরও খুব কাছের। কাশ্মীর নিয়ে তারা হাজার বছর ধরে সেই লড়াই চালিয়ে আসছে। সম্ভবত তার চেয়েও বেশি সময় ধরে।’

Post Views: 102

Continue Reading

Previous: পহেলগাঁও হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্তে রাজি পাকিস্তান: শাহবাজ শরিফ
Next: ঘরে ফিরল শহীদ ঝন্টু আলী শেখের কফিনবন্দী দেহ , শহীদকে সম্মান জানাতে এসে কেন্দ্রকে তোপ দাগলেন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র

সম্পর্কিত গল্প

jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026

You may have missed

jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.