Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পহেলগাঁও হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্তে রাজি পাকিস্তান: শাহবাজ শরিফ

পহেলগাঁও হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্তে রাজি পাকিস্তান: শাহবাজ শরিফ

Online Desk এপ্রিল 26, 2025
shehbaz.jpg

ওঙ্কার ডেস্ক: পহেলগাঁও হত্যাকাণ্ডে গোটা ভারতজুড়ে জঙ্গিদের বিরুদ্ধে ক্ষোভের সঞ্চার হয়েছে। এই হামলার পর পাকিস্তানের দিকে আঙুল তুলেছে বিভিন্ন মহল। এই আবহে এবার এ বিষয়ে মুখ খুললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেন, পহেলগাঁও হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত হলে তাতে পাকিস্তান রাজি।

উল্লেখ্য, কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় একজন নেপালি নাগরিক-সহ ২৬ জনের মৃত্যু হয়েছে গত মঙ্গলবার। ২০১৯ সালে জম্মুকাশ্মীরের উপর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকে এটি সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলা। এই হামলার পর পাকিস্তানের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়েছে। অভিযোগ, পাকিস্তান সন্ত্রাসী গোষ্ঠীর সমর্থকদের আশ্রয় দিচ্ছে।

ঠিক কী বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী?
খাইবার-পাখতুনখোয়ার কাকুলে পাকিস্তান মিলিটারি একাডেমিতে এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শরিফ বলেন, তাঁর দেশ একটি ‘বিশ্বাসযোগ্য’ তদন্তে অংশ নিতে প্রস্তুত। শরিফের কথায়, ‘পহেলগাঁওয়ের সাম্প্রতিক ঘটনা অবিরত দোষারোপের আরেকটি উদাহরণ, যা অবশ্যই বন্ধ করতে হবে। একটি দায়িত্বশীল দেশ হিসেবে পাকিস্তান যেকোনও নিরপেক্ষ, স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য তদন্তে অংশগ্রহণের জন্য প্রস্তুত।’

পাকিস্তান-ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী লস্কর-ই-তৈবার শাখা সংগঠন, ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ বা টিআরএফ পহেলগাঁও হামলার দায় স্বীকার করেছে। পাকিস্তানের বিরুদ্ধে প্রায়শই অভিযোগ ওঠে, সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে আশ্রয় এবং অর্থ দেওয়ার। গোয়েন্দা সূত্রে খবর, পহেলগাঁও হামলার অন্যতম প্রধান অভিযুক্ত আদিল আহমেদ ঠোকর পাকিস্তানে গিয়েছিল। সেখান থেকে সন্ত্রাসী গোষ্ঠীর কাছ থেকে সামরিক প্রশিক্ষণ নিয়ে সে ছয় বছর পর ভারতে ফেরে। শরিফ আরও বলেন, ‘পাকিস্তান সর্বদা সমস্ত ধরণের সন্ত্রাসের নিন্দা করে।’

Post Views: 290

Continue Reading

Previous: মা উড়ালপুলে রাতের বেলা সাত ঘণ্টা যান চলাচলে বন্ধের সিদ্ধান্ত, বিকল্প রুট ঠিক করল পুলিশ
Next: কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করবে হোয়াইট হাউস? উত্তর দিলেন ট্রাম্প

সম্পর্কিত গল্প

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.