Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • হরমুজ প্রণালিতে তেল ট্যাঙ্কার ‘স্কাইলাইট’-এ ইরানি হামলায় নিহত ২ ভারতীয়

হরমুজ প্রণালিতে তেল ট্যাঙ্কার ‘স্কাইলাইট’-এ ইরানি হামলায় নিহত ২ ভারতীয়

Online Desk মার্চ 5, 2026
hormuz.jpg

ওঙ্কার ডেস্ক: মার্কিন-ইজরায়েলের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির আবহে ওমান উপসাগরে তেল ট্যাঙ্কার ‘স্কাইলাইট’-এ হামলা করেছে ইরানের বাহিনী। যে হামলায় দুই ভারতীয় নিহত হয়েছেন। নিহত দুজন হলেন বিহারের ক্যাপ্টেন আশীষ কুমার এবং রাজস্থানের ক্রু সদস্য দলীপ সিং।

উল্লেখ্য, গত ১ মার্চ ১৫ জন ভারতীয় নাগরিক এবং ৫ জন ইরানি নাবিককে বহনকারী তেল ট্যাঙ্কারটিতে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানে। সেই হামলার বিস্তারিত বিবরণ দিয়ে ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার জানিয়েছে, মুসান্দাম গভর্নরেটের খাসাব বন্দর থেকে প্রায় ৫ নটিক্যাল মাইল উত্তরে স্কাইলাইটে এই হামলা চালানো হয়। সেই হামলায় নিহত হন দুই ভারতীয়। সরকারের দেওয়া তথ্য অনুসারে, হামলায় পুড়ে যাওয়া মৃতদেহ থেকে দুই জনের কঙ্কাল উদ্ধার করা হয়েছে।

গত শনিবার ইজরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র যৌথ ভাবে ইরানে হামলা চালায়। যে হামলায় নিহত হন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনেই। খামেনেই এর মৃত্যুর পর ইরানের বাহিনীও জবাব দিতে শুরু করে। ইজরায়েলের ভূখণ্ডে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালাতে শুরু করে তেহরান। ইজরায়ালের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অফিস লক্ষ্য করেও হামলা চালানো হয়। ইরান ও ইজরায়েলের মধ্যে এই সংঘাত থেকে যুদ্ধ ছড়িয়ে পড়ে পশ্চিম এশিয়ায়। এই আবহে সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে ইজরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাৎজ লিখেছেন, ‘ইজরায়েলকে ধ্বংস এবং যুক্তরাষ্ট্র, মুক্ত বিশ্ব ও আঞ্চলিক দেশগুলোর জন্য হুমকি তৈরি করতে এবং ইরানের মানুষকে দমনপীড়ন এগিয়ে নিয়ে যেতে ইরানি শাসকগোষ্ঠী যে নেতাকেই নির্বাচিত করুক না কেন, তাঁকে হত্যা করা হবে। তাঁর নাম যা–ই হোক বা তিনি যেখানেই থাকুন না কেন, এটা ঘটবে।’

Post Views: 173

Continue Reading

Previous: ‘ভারতের বন্দর থেকে ইরানে হামলা চালাচ্ছে আমেরিকা’ ইউটিউবারের মন্তব্য খারিজ করল বিদেশমন্ত্রক
Next: নেপালে ভোট, সকাল থেকে শুরু ভোটগ্রহণ, ৭২ ঘণ্টার জন্য বন্ধ শিলিগুড়ির পানিট্যাঙ্কি সীমান্ত

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.