Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • নেপালে ভোট, সকাল থেকে শুরু ভোটগ্রহণ, ৭২ ঘণ্টার জন্য বন্ধ শিলিগুড়ির পানিট্যাঙ্কি সীমান্ত

নেপালে ভোট, সকাল থেকে শুরু ভোটগ্রহণ, ৭২ ঘণ্টার জন্য বন্ধ শিলিগুড়ির পানিট্যাঙ্কি সীমান্ত

Online Desk মার্চ 5, 2026
NEPAL-VOTE.jpg

ওঙ্কার ডেস্কঃ গত বছর ৯ সেপ্টেম্বর গণবিক্ষোভে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন কমিউনিস্ট পার্টির সরকারের পতন ঘটেছিল নেপালে। জেনজি দের বিক্ষোভ গণআন্দোলনের রূপ নিয়েছিল। তার জেরেই ক্ষমতা ছাড়তে হয়েছিল কেপি শর্মা ওলিকে। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার নেপালে ভোটগ্রহণ। সূত্রের খবর, সকাল ৭ থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব। কড়া নিরাপত্তার মোড়কে চলছে ভোটগ্রহণ। নেপালের ভোটের কথা মাথায় রেখে মঙ্গলবার থেকে বন্ধ রাখা হয়েছে ভারত-নেপাল সীমান্ত। জানা গিয়েছে, ৭২ ঘণ্টার জন্য বন্ধ থাকবে শিলিগুড়ির পানিট্যাঙ্কি সীমান্ত।
জানা গিয়েছে, সীমান্তে শুধু অ্যাম্বুলেন্স পরিষেবা খোলা রয়েছে। আগামী ৬ মার্চ সকাল থেকে সীমান্ত সাধারণের জন্য খুলে দেওয়া হবে। সীমান্ত বন্ধ থাকায় প্রভাব পড়বে ভারতের সীমান্ত এলাকার ব্যবসায়। পানিট্যাঙ্কি ব্যবসায়ী সমিতির সম্পাদক দীপক চক্রবর্তী জানান, নেপালের সাধারণ নির্বাচন এবং সেখানে স্থায়ী সরকার গঠনের দিকে তাকিয়ে আছেন সীমান্তের ব্যবসায়ী মহল।
নেপালের নির্বাচনকে কেন্দ্র করে শিলিগুড়ি মহকুমার সীমান্তবর্তী এলাকাগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। গোয়েন্দা নজরদারির পাশাপাশি মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। ভোটের দিন দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সমন্বয় বজায় রেখে কড়া নজরদারি চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।

Post Views: 93

Continue Reading

Previous: হরমুজ প্রণালিতে তেল ট্যাঙ্কার ‘স্কাইলাইট’-এ ইরানি হামলায় নিহত ২ ভারতীয়
Next: ইরানের বিরুদ্ধে পরমাণু হুমকি যুক্তরাষ্ট্রের? জল্পনা তুঙ্গে

সম্পর্কিত গল্প

Untitled.png

ইজরায়েলের ওপর হামলা চালাল ইরান, মানা হল না সংঘর্ষবিরতি

Online Desk জুন 8, 2026
Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026

You may have missed

ftg.png

প্রাক- বর্ষায় ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরেও রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

Online Desk জুন 8, 2026
Untitled.png

ইজরায়েলের ওপর হামলা চালাল ইরান, মানা হল না সংঘর্ষবিরতি

Online Desk জুন 8, 2026
Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.