Skip to content
জুলাই 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • স্ত্রীকে খুন করে প্রেমিকাকে ছবি ‘উপহার’! মার্কিন মুলুকে গ্রেফতার ভারতীয় প্রযুক্তিকর্মী

স্ত্রীকে খুন করে প্রেমিকাকে ছবি ‘উপহার’! মার্কিন মুলুকে গ্রেফতার ভারতীয় প্রযুক্তিকর্মী

Online Desk জুলাই 9, 2026
narne.jpg

ওঙ্কার ডেস্ক: মার্কিন মুলুকে নিজের স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার ভারতীয় প্রযুক্তিকর্মী। ৩০ বছর বয়সী ওই যুবক প্রায় নয় মাস আগে স্ত্রীকে খুন করেছে বলে অভিযোগ। প্রথমে এই ঘটনাকে আত্মহত্যার ঘটনা বলে চালানোর চেষ্টা হলেও তদন্তে খুনের ইঙ্গিত মেলায় তাকে গ্রেফতার করা হয়। বেলভিউ পুলিশের তরফে জানানো হয়েছে, গত অক্টোবরে অবিনাশ নার্নে তার স্ত্রী রাজিতা সাব্বিনেনিকে (২৭) শ্বাসরোধ করে হত্যা করে।

সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার নার্নে ২৭ অক্টোবর পুলিশকে ফোন করে জানান, তার স্ত্রী বাথরুমের ভেতর আটকে পড়েছেন। খবর পেয়ে পুলিশ এসে বাথরুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে সাব্বিনেনিকে মেঝেতে পড়ে থাকতে দেখে। ঘটনাস্থলেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়। জিজ্ঞাসাবাদের সময় নার্নে প্রথমে পুলিশকে বলে, ২৭ অক্টোবর তিনি কিছু কাজের জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন। প্রায় ৪০ মিনিট পর বাড়ি ফিরে তিনি সাব্বিনেনিকে বাথরুমে আটকে পড়া অবস্থায় দেখতে পান। তবে নার্নে যখন বাইরে ছিল, তখন অন্য কাউকে তাদের বাড়িতে প্রবেশ করতে দেখা যায়নি। পরদিন কিং কাউন্টি মেডিকেল এগজামিনার অফিসের তরফে জানানো হয়, সাব্বিনেনির মৃত্যু খুন। শ্বাসরোধের ফলে তার মৃত্যু হয়েছে।

তদন্তকারীরা জানতে পারেন, ভারতে এক মহিলার সঙ্গে নার্নের দীর্ঘদিন সম্পর্ক ছিল। ওই নারীর সঙ্গে সম্পর্ক থাকা সত্ত্বেও, ২০২৫ সালের ৫ জুন সাব্বিনেনির সঙ্গে নার্নে বিবাহবন্ধনে আবদ্ধ হয়। যদিও পারিবারিক ভাবে এই বিয়ের আয়োজন করা হয়। তদন্তকারীরা জানান, তার প্রেমিকাও সেই বিয়েতে উপস্থিত ছিলেন। এমনকি বিয়ের পরে ওই যুগলের সম্পর্ক ছিল।
পুলিশ জানতে পেরেছে অপরাধের দিন নার্নে তার প্রেমিকাকে চার বার ফোন করেছিলেন। তার প্রেমিকাকে স্ত্রীর মৃতদেহের একটি ছবিও পাঠিয়েছিলেন তিনি। বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে ওই যুবক। তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

Post Views: 31

Continue Reading

Previous: ইরান ‘চুক্তির জন্য মরিয়া’, ২০ গুণ বড় মার্কিন হামলার ভিডিও পোস্ট করে দাবি ট্রাম্পের
Next: ‘বাবার সম্মানহানি মানতে পারব না’, প্রেমিকের হাতে ধর্ষিত হয়ে আত্মঘাতী কিশোরী

সম্পর্কিত গল্প

Big-Bash.jpg

চেন্নাইতে হবে বিগ ব্যাশ ম্যাচ, অস্ট্রেলিয়া গিয়ে ঘোষণা মোদীর

Online Desk জুলাই 10, 2026
Untitled.png

জমি দখলের মামলায় কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তুনু সিংহের বিরুদ্ধে চার্জশিট পেশ

Online Desk জুলাই 10, 2026
suvendu-cm.jpg

সোমবার থেকে রাজ্যজুড়ে লাগু গুন্ডাদমন আইন, জানালেন মুখ্যমন্ত্রী

Online Desk জুলাই 10, 2026

You may have missed

Kolkata-League.jpg

রবিবার ইস্টবেঙ্গল জর্জ ম্যাচ দিয়ে শুরু কলকাতা লিগ

Online Desk জুলাই 10, 2026
Big-Bash.jpg

চেন্নাইতে হবে বিগ ব্যাশ ম্যাচ, অস্ট্রেলিয়া গিয়ে ঘোষণা মোদীর

Online Desk জুলাই 10, 2026
Untitled.png

জমি দখলের মামলায় কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তুনু সিংহের বিরুদ্ধে চার্জশিট পেশ

Online Desk জুলাই 10, 2026
Miguel.jpg

কলকাতা ফুটবলে নতুন চমক ! সোনার বলের মালিক এবার মোহনবাগানে

Online Desk জুলাই 10, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.