Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পাকিস্তান সংঘর্ষবিরতি লঙ্ঘন করলেই পাল্টা জবাব দেবে পশ্চিম সীমান্তের কমান্ডাররা

পাকিস্তান সংঘর্ষবিরতি লঙ্ঘন করলেই পাল্টা জবাব দেবে পশ্চিম সীমান্তের কমান্ডাররা

Online Desk মে 11, 2025
army-in.jpg

ওঙ্কার ডেস্ক: ভারত ও পাকিস্তান শনিবার সংঘর্ষ-বিরতিতে রাজি হয়েছে। যদিও ভারতের বায়ুসেনার তরফে স্পষ্ট জানানো হয়েছে অপারেশন সিঁদুর অভিযান এখনও চলছে। সেই আবহে দেশের পশ্চিম সীমান্তের কমান্ডারদের ‘পূর্ণ ক্ষমতা’ দিলেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী।

সেনাপ্রধান এদিন স্পষ্ট জানিয়ে দেন, পাক বাহিনী সংঘর্ষবিরতি লঙ্ঘন করলে পাল্টা জবাব দেওয়ার পূর্ণ ক্ষমতা কমান্ডারদের হাতে। উল্লেখ্য, শনিবার সংঘর্ষবিরতি ঘোষণা হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তা লঙ্ঘন করেছিল ইসলামাবাদ। তার কড়া প্রতিক্রিয়া দিয়েছিল ভারত। ভারতের বিদেশসচিব বিক্রম মিশ্রী শনিবার রাতে সাংবাদিক বৈঠক ডেকে বলেন, ‘গত কয়েক ঘণ্টা ধরে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে যাচ্ছে পাকিস্তান। ভারতীয় সেনাও জবাব দিচ্ছে। এই লঙ্ঘন অত্যন্ত নিন্দনীয় এবং এর জন্য দায়ী পাকিস্তান।’ সেই সঙ্গে তিনি জানিয়েছিলেন, ভারত গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। উল্লেখ্য, পহেলগাঁও কাণ্ডের পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈটিক সম্পর্কের অবনতি ঘটে।

প্রসঙ্গত, ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতির কথা প্রথম ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার পরে সাংবাদিক বৈঠক করে ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রি জানান, শনিবার বিকেল ৫টা থেকে দুই দেশে সংঘর্ষবিরতি কার্যকর হয়েছে। ভারত ও পাকিস্তানের সেনার ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন পরস্পরের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্তে উপনীত হন।

Post Views: 175

Continue Reading

Previous: আমাদের সেনাবাহিনীর শৌর্য, সাহসিকতা এবং দূরদৃষ্টি নিয়ে আমরা গর্বিত: ওম বিড়লা
Next: মাতৃ দিবসে কেন্দ্রের মা-শিশুর উন্নতির খতিয়ান

সম্পর্কিত গল্প

anurag-dobhal.png

‘শেষ ড্রাইভ’ বলেই ছুটেছিল গাড়ি, ১৫০ কিমি বেগে দুর্ঘটনায় আহত অনুরাগ দোভাল

Online Desk মার্চ 8, 2026
kamal-hasan.png

রাশিয়া থেকে তেল কেনায় ট্রাম্পের ‘অনুমতি’ নিয়ে তুলোধোনা অভিনেতা কামাল হাসানের

Online Desk মার্চ 8, 2026
amit-shah-2.png

প্রেসিডেন্টের বঙ্গসফরের বৃতান্ত জানতে চেয়ে মুখ্যসচীবকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

Online Desk মার্চ 8, 2026

You may have missed

iran-11.jpg

ছ’মাসের রসদ তৈরি, দাবি ইরানের, পালটা চমক বাকি আছে জানাল ইজরায়েল

Online Desk মার্চ 8, 2026
anurag-dobhal.png

‘শেষ ড্রাইভ’ বলেই ছুটেছিল গাড়ি, ১৫০ কিমি বেগে দুর্ঘটনায় আহত অনুরাগ দোভাল

Online Desk মার্চ 8, 2026
kamal-hasan.png

রাশিয়া থেকে তেল কেনায় ট্রাম্পের ‘অনুমতি’ নিয়ে তুলোধোনা অভিনেতা কামাল হাসানের

Online Desk মার্চ 8, 2026
H-7.jpg

ভবঘুরেদের ঘর, বাঁশবেড়িয়ায় নিরাশ্রয় মানুষদের জন্য আশ্রয়স্থলের উদ্বোধন অনুষ্ঠানে প্রহ্লাদ রায় গোয়েঙ্কা

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.