Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • আমাদের সেনাবাহিনীর শৌর্য, সাহসিকতা এবং দূরদৃষ্টি নিয়ে আমরা গর্বিত: ওম বিড়লা

আমাদের সেনাবাহিনীর শৌর্য, সাহসিকতা এবং দূরদৃষ্টি নিয়ে আমরা গর্বিত: ওম বিড়লা

Online Desk মে 11, 2025
om-birla.jpg

ওঙ্কার ডেস্ক: ভারত-পাকিস্তান চলমান উত্তেজনার আবহে দেশের সেনাবাহিনীর প্রশংসা করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। বর্তমান পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমাদের সশস্ত্র বাহিনীর সাহস, শৌর্য এবং দূরদর্শিতার জন্য আমরা গর্বিত। রবিবার লোকসভা ভবনে ২০২৩ ব্যাচের আইএএস অফিসার ট্রেনিদের সামনে বক্তব্য রাখার সময় এই মন্তব্য করেন তিনি।

লোকসভার স্পিকার এদিন বলেন, ভারতীয় সেনাবাহিনীর জন্যই আমাদের সীমান্ত এলাকা দুর্ভেদ্য, শক্তিশালী হয়ে উঠেছে। সেনাবাহিনীর পাশাপাশি আমলাদের কথাও তুলে ধরেন তিনি। দেশ গড়ার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে ইন্ডিয়ান সিভিল সার্ভিস। ভারতের মূল্যবোধ এবং গণতান্ত্রিক আদর্শকে ঊর্ধ্বে তুলে ধরার জন্য তিনি তরুণ সিভিল সার্ভেন্টদের কাছে আবেদন জানান। ২০৪৭-এর মধ্যে বিকশিত ভারত গড়ার কাজে নিজেদের উৎসর্গ করার জন্য তরুণ আইএএস অফিসারদের কাছে আর্জি জানান লোকসভার স্পিকার।

অনুষ্ঠানে ওম বিড়লা বলেন, সিভিল সার্ভেন্টদের ক্ষমতা এবং ত্যাগের ওপরই ভারতের ভবিষ্যৎ নির্ভর করছে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আর্থ-সামাজিক ক্ষেত্রে বিভিন্ন সংস্কারমূলক কাজের উল্লেখ করেন তিনি। ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক চেতনা, মানুষের অনুভূতি এবং গণতন্ত্রের শিকড়কে মজবুত করার ক্ষেত্রে আইএএস অফিসারদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন লোকসভার স্পিকার। রবিবার এই অনুষ্ঠানে ২০২৩-এর ব্যাচের ১৮০ জন আইএএস অফিসার উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন ৭৩ জন মহিলা আইএএস অফিসার।

Post Views: 150

Continue Reading

Previous: কারিগরি ও বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলির নিরাপত্তা ব্যবস্থা আরও আধুনিক করা হবে: ডঃ জিতেন্দ্র সিং
Next: পাকিস্তান সংঘর্ষবিরতি লঙ্ঘন করলেই পাল্টা জবাব দেবে পশ্চিম সীমান্তের কমান্ডাররা

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.