Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কারিগরি ও বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলির নিরাপত্তা ব্যবস্থা আরও আধুনিক করা হবে: ডঃ জিতেন্দ্র সিং

কারিগরি ও বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলির নিরাপত্তা ব্যবস্থা আরও আধুনিক করা হবে: ডঃ জিতেন্দ্র সিং

Online Desk মে 11, 2025
Jitendra-Singh.jpg

ওঙ্কার ডেস্ক: জম্মুকাশ্মীর, পাঞ্জাব, চণ্ডীগড় এবং রাজস্থান ও গুজরাতের সীমান্ত এলাকায় কারিগরি ও বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরও আধুনিক করার উদ্দেশে আয়োজিত হল উচ্চ পর্যায়ের বৈঠক। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং রবিবার এই বৈঠকের বিষয়ে জানান।
সূত্রের খবর, বৈঠকে জম্মুকাশ্মীর, পাঞ্জাব, লাদাখ এবং উত্তর-পশ্চিম ভারতের গবেষণা ও বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। এদিন বৈঠকে অংশ নেন বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের সচিব অভয় করণডিকার, জৈব প্রযুক্তি দফতরের সচিব রাজেশ গোখলে, সিএসআইআর-এর ডিরেক্টর জেনারেল এন কলাইসেলভি, ভারতীয় আবহাওয়া দফতরের মহানির্দেশক মৃত্যুঞ্জয় মহাপাত্রও।
রবিবার এই বৈঠকে যে সব প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে পর্যালোচনা করা হয়, তার মধ্যে রয়েছে, সিএসআইআর-ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইন্টেগ্রেটিভ মেডিসিন, জম্মু; সিএসআইআর-ইনস্টিটিউট অফ মাইক্রোবিয়াল টেকনোলোজি, চণ্ডীগড়; ভারতীয় আবহাওয়া দপ্তর, শ্রীনগর; এছাড়াও রয়েছে অন্যান্য গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক প্রতিষ্ঠান। এই বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে সমস্ত বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত করার নির্দেশ দেন কেন্দ্রীয় মন্ত্রী। সমস্ত প্রতিষ্ঠানের জন্য কিছু নিয়মনীতিও বেঁধে দেন তিনি। এছাড়াও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার কথা বলেন। তিনি বলেন, ‘আমাদের দেশের অগ্রগতির মূল স্তম্ভ হল, এই বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলি।’

Post Views: 152

Continue Reading

Previous: সংঘর্ষবিরতি নিয়ে পোস্ট করতেই ধেয়ে এল কটাক্ষ! রেগে কি করলেন সলমান
Next: আমাদের সেনাবাহিনীর শৌর্য, সাহসিকতা এবং দূরদৃষ্টি নিয়ে আমরা গর্বিত: ওম বিড়লা

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.